
সমির ভট্টাচার্য্য
আসন্ন মতলব দক্ষিন উপজেলার উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার মাঝি ও বর্তমান চেয়ারম্যান মোঃ শহিদু উল্লাহ প্রধান।
২ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য কোনো প্রার্থী মনোনয়ন জমা প্রদান করা করায় অনেকটাই বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। আগামী ৪ নভেম্বর মনোনয়ন পত্র বাছাই শেষে চূড়ান্ত বিজয় লাভ করবেন তিনি। সেই সাথে তৃতীয় বারের মতো উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান হবেন তিনি।
