
সমির ভট্টাচার্য্য:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস (কাপ-পিরিজ) প্রতীক পেয়ে কর্মী-সমর্থকদের নিয়ে ২৩ এপ্রিল বিকেল ৪টায় সুজাতপুর কমপ্লেক্সে এক উঠোন বৈঠক ও পথসভা করেছেন। উঠোন বৈঠকে তিনি সকলের কাছে ভোট ও দোয়া কামনা করেছেন। তিনি বলেন, আগামী ৮ মে নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করে পুনরায় সেবা করার সুযোগ দিন। আমার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য আবারও আমাকে (কাপ-পিরিজ) মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আপনাদের পাশে থাকার সুযোগ দিন। এ সময় তিনি কর্মী-সমর্থক নেতা-কর্মীদের জড়িয়ে ধরে দোয়া কামনা করেন। উঠোন বৈঠকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক মোঃ শাহজালাল মাস্টার, সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য মনির মিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। পথসভায় সভাপতিত্ব করেন সুলতানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবুল বাশার খোকন এবং পরিচালনা করেন শিক্ষক নূরুল আমিন।
