শিরোনাম
শিবির সভাপতি |: ভারতের মতো করে আমাদের শিক্ষা কাঠামো সাজানো হয়েছে জামায়াতে হারিয়ে যাচ্ছে’ দলটি: এনসিপি ছাড়লেন সামান্তা শারমিন বিমানবাহিনীর সক্ষমতা বাড়াতে ইসরায়েলি প্রযুক্তি ব্যবহারের পথে ভারত আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত 
  • কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে শাস্তির দাবীতে  মানববন্ধন অনুষ্ঠিত 

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন,কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো চীফ।

    কালিগঞ্জ উপজেলার ৪ নং দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডলের বিরুদ্ধে প্রকল্পের টাকা ও পরিষদ সংস্কারের প্রায় দশলক্ষ টাকা আত্মসাৎসহ বিভিন্ন দুর্নীতি ও নানাবিধ অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩০ অক্টোবর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের সকল সদস্য, সদস্যা, ইউনিয়ন যুবলীগ,কৃষক লীগসহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে দক্ষিণ শ্রীপুর টু বাঁশতলা সড়কের পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে দক্ষিণ শ্রীপুর  ইউনিয়নের বিভিন্ন এলাকার অর্ধশতাধিক ভূক্তভোগী জনগন অংশগ্রহণ করেন। 

    এ সময় ইউপি প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহ,ইউপি সদস্য মনিরুল ইসলাম মন্টু, ইউপি সদস্য রেজাউল ইসলাম রেজা,ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন,হাবিবুল্লাহ গাজী পুটু,আব্দুল গাজী,পরজিত সরকার ও ইউপি সদস্যা রোকেয়া পারভীন, রোজিনা আক্তার,সেলিনা পারভিন ও গ্রাম পুলিশ এন্তাজ উদ্দিন সহ অন্যান্য ইউনিয়নের কয়েকজন ভুক্তভোগী বক্তব্য রাখেন।তারা অভিযোগ করে বক্তব্যে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোবিন্দ চন্দ্র মন্ডল  ইউনিয়নে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে ঐ চেয়ারম্যান একদিনেও পরিষদে আসেনি। 

    তিনি ইউনিয়ন পরিষদের সদস্য ও গ্রাম পুলিশদের মূল্যায়ন না করে দলীয় প্রভাব খাটিয়ে নিজের ইচ্ছাধি মতো কাজ করেছেন। তিনি বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করেছে। ইউনিয়ন আ’লীগের সভাপতির পদে থেকে দলীয় পরিচয় বহন করে এতদিন লুটতরাজের রাজস্ব কায়েম করেছে,আমরা তার দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি চাই। 

    অবিলম্বে তার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করে আন্দোলন কারীরা বলেন আগামীতে উপজেলা সদরে মানববন্দন, সংবাদ সম্মেলন, সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্ণীতি তুলে ধরে পুলিশ, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,