২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা হাইমচরে গ্রিন ভয়েস ইন্টারন্যাশনালের “পক্ষ হতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরন গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ হাফেজ মুন্সি লক্ষ্মীপুর ইউনিয়নে প্রবাস থেকে ফিরেই জনসাধারণের মাঝে ছুটে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভূঁঞা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর
  • কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ

    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মানপুর গ্রামে দীর্ঘদিন ধরে ব্যবহৃত একটি চলাচলের পথ জোরপূর্বক ঘেরা দিয়ে দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা পথটি পুনরায় উন্মুক্ত করে স্বাভাবিক চলাচলের ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

    মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে দেখা যায়, দীর্ঘদিনের ব্যবহৃত পথটি ঘেরা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় স্থানীয় বাসিন্দারা জানান, তাদের পূর্বপুরুষদের আমল থেকেই ওই পথটি জনসাধারণের চলাচলের জন্য ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে পথটি বন্ধ করে দেওয়ায় এলাকার বহু পরিবার চরম ভোগান্তিতে পড়েছেন।

    স্থানীয়দের মধ্যে অভিযোগ করেন,কৃষ্ণনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জামাল ফারুক, শরিফুল ইসলাম, আরিফুল ইসলাম, সোনাল্ল্যহ গাজী, নাজমা বেগম, সফুরা খাতুন, আমিনূর রহমান, সুরাত গাজী, মিজানুর রহমান, জালাল গাজী, সোহরাব গাজী, জাকের গাজী, বাকের গাজী, ফেরদাউস গাজী, জাহাঙ্গীর আলম, আরাফাতসহ আরও অনেকেই এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, এই পথটি আমাদের পূর্বপুরুষদের সময় থেকেই ব্যবহৃত হয়ে আসছে। আমরা বছরের পর বছর এই পথ দিয়ে চলাচল করেছি। এখন জোরপূর্বক পথটি বন্ধ করে দেওয়ায় আমাদের চলাচল মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে।

    এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের পথ পুনরায় উন্মুক্ত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তারা।

    এ বিষয়ে অভিযুক্তদের মধ্যে আমিনুর রহমান (আলামিন)-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি জানতে পেরেছি, আমার ভাইদের সঙ্গে শফি সরদার, আমিরুল সরদার, রবিউল ইসলাম, আবুল কাশেমসহ আমাদের পরিবারের সদস্যরা সোমবার (২০ জুলাই) দিনব্যাপী এই ঘের দেওয়ার কাজ করেছেন। তবে এটাও সত্য যে, ওই পথ দিয়ে স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে চলাচল করে আসছেন।

    তার এমন বক্তব্যে দীর্ঘদিনের চলাচলের পথ থাকার বিষয়টি স্বীকারোক্তি হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করছেন, প্রশাসন নিরপেক্ষ তদন্ত করলে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে এবং দীর্ঘদিনের জনস্বার্থ সংশ্লিষ্ট পথটি পুনরায় জনগণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।

    এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উপজেলা প্রশাসন, ভূমি প্রশাসন এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে দীর্ঘদিনের জনসাধারণের চলাচলের পথটি পুনরুদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

    আরও পড়ুন

    সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম
    কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
    মতলব উত্তর ইয়াবা সহ আশ্রাফুল আটক
    সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ জাহাঙ্গীর আলম মামুন
    ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ ফয়সাল আহমেদ সোহেলের প্রচারণা
    হাইমচরে গ্রিন ভয়েস ইন্টারন্যাশনালের “পক্ষ হতে বৃক্ষরোপণ ও চারাগাছ বিতরন
    গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মোঃ হাফেজ মুন্সি
    লক্ষ্মীপুর ইউনিয়নে প্রবাস থেকে ফিরেই জনসাধারণের মাঝে ছুটে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী সুমন আহমেদ ভূঁঞা