শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ?
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে বসত বাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনায় যখম ৩ আটক ৩
  • কালিগঞ্জে বসত বাড়ি ভাঙচুর লুটপাটের ঘটনায় যখম ৩ আটক ৩

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন কালিগঞ্জ সাতক্ষীরা ব্যুরো

    কালিগঞ্জের পল্লীতে ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় যখম হয়েছে মনিরুল (২৫), রাশিদা (৩০) ও শাহিনুর (৬৫)। আশঙ্কাজনক অবস্থায় মনিরুল খুলনা মেডিকেলে চিকিৎসাধিন। ঘটনাস্থল থেকে তিনজনকে দুর্বৃত্তকে আটক করেছে পুলিশ।
    সরেজমিন ও থানা সূত্রে জানাগেছে, উপজেলার রতনপুর ইউনিয়নের বন্দীপুর গ্রামের ইউসুফ মোড়লের ছেলে শাহিনুর, হাসিম গাজীর ছেলে ওমর গাজী গংয়ের পৃথক ১০টি বসতবাড়িতে হামলার ঘটনা বুধবার সকাল ৯টায় ঘটেছে।

    জমি যায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের লুৎফর মল্লিকের ছেলে কবীর হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে ২৫/৩০ জন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায় ও ভাঙচুর লুটপাট করতে থাকে। এসময়ে বসতবাড়ি ভাঙচুর, লুটপাট ও মারপিট করে কবীর গং। এঘটনায় আব্দুল বারী মোড়লের ছেলে মনিরুল ইসলাম (২৫), মৃত সমির গাজীর ছেলে শাহিনুর রহমান (৬৫), মিজানুর রহমানের স্ত্রী রাশিদা খাতুন (৩০) কে কুপিয়ে ও পিটিয়ে যখম করে। এদের মধ্যে মনিরুলের আশঙ্কাজনক অবস্থায় খুলনা আড়াইশো বেডে ভর্তি করা হয়। অন্য দুইজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছে। এসময়ে স্থানীয়রা লুটপাট ও ভাঙচুরের অভিযোগে ১ মহিলাসহ তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।আটকৃতরা হলেন কবীর মল্লিকের স্ত্রী রহিমা বেগম (৪২), ছেলে শরিফুল ইসলাম (৩০) ও জামাতা মেহেদী হাসান (২৭)। এঘটনায় কালিগঞ্জ থানায় নিয়মিত মামলা হয়েছে। তবে সংশ্লিষ্ট এলাকায় এনিয়ে উত্তেজনা বিরাজ করছে। থানার উপ পরিদর্শক শাহাদাৎ হোসেন বলেন যায়গা জমি নিয়ে সৃষ্ট বিরোধে ঘটনার সূত্রপাত। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,