শিরোনাম
এবি পার্টির: পুলিশ থাকার পরেও বিএনপির নেতা–কর্মীরা কেন লাঠিসোঁটা নিয়ে নামছেন রিয়াদ বিমানবন্দরে হুতি হামলায় ভারতীয় নাগরিকের মৃত্যু বেড়ে ১৪ মানিকগঞ্জের সিংগাইরে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনার চুইঝালে বাড়ছে শতকোটি টাকার বাণিজ্যিক সম্ভাবনা ভিয়েতনামের এভিয়েশন খাতের আধুনিকায়নে এয়ারবাসের নতুন দুই উদ্যোগ যুক্তরাষ্ট্রের উচ্চ মূল্যস্ফীতির জন্য ট্রাম্পকেই দুষছেন দুই-তৃতীয়াংশ ভোটার খুলনার ১৩৬ বছরের ঐতিহ্যবাহী মিষ্টির স্বাদ, যা ভোলেনি ভিনদেশিরাও সাতক্ষীরায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন নারী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়: যুদ্ধের প্রভাবই কি মূল কারণ? সচিবালয় স্থানান্তরের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি গাজী মিজানুর রহমান ও সম্পাদক নাজমুল ইসলাম।
  • কালিগঞ্জে মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি গাজী মিজানুর রহমান ও সম্পাদক নাজমুল ইসলাম।

    ধনাগোদা বার্তা.

    শিমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক।

    সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় রংধনু কমিউনিটি সেন্টারে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোনায়েম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী মিজানূর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও  সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ইউনুছ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মোঃ আমানুল্ল্যহ আমান‌।এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  সাতক্ষীরা জেলা শিক্ষক -কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ  মুখার্জী,আশাশুনি উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আরিফুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম,সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো:মিজানুর রহমান,কলারোয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  মো: বাকী বিল্লাহ ,তালা উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: সজিবউদ্দৌলা প্রমুখ। 

    অনুষ্ঠানে দ্বিতীয় অধিবেশনে  উপজেলার  ৩৭ টি মাধ্যমিক বিদ্যালয় হতে  দুই জন করে ডেলিগেট হিসেবে মোট ৭৪ জন ভোটার মধ্যে ৬৫ জন ভোটারের উপস্থিতে এবং ভোট প্রদানের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান। সাধারণ সম্পাদক পদে দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাশিবাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নাজমুল ইসলাম  ৪৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  অপর প্রার্থী রহমতপুর নবযুগ শিক্ষা সোপানে সহকারী শিক্ষক মো: আফজাল হোসেন পেয়েছেন ১৯ ভোট । তিন জন নির্বাচন কমিশনার  নির্বাচন পরিচালনা করেন।প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আমানুল্ল্যাহ আমান,অপর দুই নির্বাচন কমিশনার হলেন সাতক্ষীরা জেলা শিক্ষক-কর্মচারী কল্যান সমিতির সভাপতি কৃষ্ণনান্দ মুখার্জী ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: মোমিনুল ইসলাম।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।
    গজরা ইউনিয়নে আমুয়াকান্দী গ্রামে নির্বাচনী প্রচারণায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাহ আলম লস্করে,
    শাহাবাজকান্দি স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত মাদক বিরোধী চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় প্রধান অতিথি জিয়াউর রহমান জিয়া,,