২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ মতলব উত্তর গজরা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করলেন আমিরুল ইসলাম রাসেল কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযানে ১০২ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর কালিগঞ্জে ৩য় শ্রেনীর ছাত্রীর হত্যার ঘটনাস্থল পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন পিপিএম
  • প্রচ্ছদ
  • চাঁদপুর
  • কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ
  • কালিগঞ্জে রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

    ধনাগোদা বার্তা || ডেস্ক

     

    তাপস কুমার ঘোষ,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি:
    সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ৬৫ নম্বর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে জালিয়াতি ও বিধিবহির্ভূতভাবে এফিডেভিটের মাধ্যমে একজন শিক্ষার্থীর অভিভাবক সাজার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের পক্ষে মো. রবিউল ইসলাম গত ৭ জুলাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

    বুধবার (২২ জুলাই) দুপুরে অভিযোগ সূত্রে জানা যায়, আলতাফ হোসেন নামে এক ব্যক্তি পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আরিফ শাহরিয়ার ফাহিমের অভিভাবক দাবি করে এফিডেভিট করলেও শিক্ষার্থীর প্রকৃত পিতা ফারুক হোসেন ও মাতা খালেদা পারভীন। বিদ্যালয়ের চূড়ান্ত ভোটার তালিকায় আলতাফ হোসেনের নাম না থাকলেও তিনি ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করা হয়েছে।

    লিখিত অভিযোগে আরও দাবি করা হয়, অভিযুক্ত ব্যক্তির নিজের কোনো সন্তান নেই এবং অতীতেও প্রভাব খাটিয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে স্থান নিয়েছিলেন। বর্তমানে একইভাবে কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার লক্ষ্যে বিভিন্ন তৎপরতা ও হুমকি-ধামকি দেওয়ার অভিযোগও ওঠে।

    উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু সেলিম বলেন, বিদ্যালয় থেকে পাওয়া নথিপত্র বিধি অনুযায়ী যাচাই করে উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। অনুমোদনের বিষয়টি ইউএনওর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস বলেন, আমরা বিধি অনুযায়ী দুইজন শিক্ষানুরাগীর নাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছি। চূড়ান্তভাবে কাকে নির্বাচন করা হবে, সেটি তাঁর এখতিয়ার।

    এদিকে অভিযোগকারীরা বিতর্কিত এফিডেভিট বাতিল, ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম সাময়িক স্থগিত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

    আরও পড়ুন

    তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই — মোঃ ফয়সাল খন্দকার
    ইসলামাবাদে চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেনের মতবিনিময় সভা অনুষ্ঠিত
    মতলব উত্তর গজরা ইউনিয়নে মাদক বিরোধী সমাবেশ করলেন আমিরুল ইসলাম রাসেল
    কালিগঞ্জে সরকারি কাজে বাধা ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড
    মতলব দক্ষিণে রাস্তার অভাবে দুর্ভোগে ৩০ পরিবার ; বর্ষায় বিচ্ছিন্ন হয়ে পড়ে ঘিলাতলী গ্রামের কয়েকটি বাড়ি
    সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি কালিগঞ্জ থানার শহিদুল ইসলাম
    কালিগঞ্জে দীর্ঘদিনের পথ দখলের অভিযোগ উন্মুক্তের দাবি এলাকাবাসীর
    কালিগঞ্জে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত