শিরোনাম
মতলব উত্তরে নৌ পুলিশের অভিযানে ৬৪০ মিটার অবৈধ চায়নাজাল জব্দ, আটক ৮ বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • কিশোর গ্যাং সন্দেহে ২৮ জন আটক, ইয়াবাসহ একজনের বিরুদ্ধে মামলা
  • কিশোর গ্যাং সন্দেহে ২৮ জন আটক, ইয়াবাসহ একজনের বিরুদ্ধে মামলা

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক প্রধান :

    চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযানে কিশোর গ্যাং সন্দেহে ২৮ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
    বুধবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব।
    তিনি জানান, অপরাধে জড়িত থাকার সন্দেহে মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার কাজলি বালুর মাঠ, নিউ হোস্টেল মাঠ, ছেংগারচর কলেজ মাঠসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে ২৮ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৭ জনকে কাউন্সেলিং শেষে অভিভাবকের জিম্মায় মুচলেকা নিয়ে মুক্তি দেওয়া হয়েছে। এ সময় তাদের সন্ধ্যার পর পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান পুলিশ কর্মকর্তারা।
    এছাড়া আটক শিপু প্রধানের কাছ থেকে ২৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
    পুলিশ জানায়, কিশোর অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)