শিরোনাম
বিমান ছিনতাইয়ের হুমকির জেরে মাঝপথেই ফিরল মার্কিন ফ্লাইট আইজিপির ক্রসফায়ার মন্তব্য নিয়ে বিব্রত সরকার, সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর সফরে সর্বোচ্চ নেতা |: হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে মেট্রোরেলের নতুন দুই পথের রেলপথ ও স্টেশন তৈরিতে চুক্তি সই গণমাধ্যম নিয়ন্ত্রণে কোনো নিষেধাজ্ঞা নেই, জানালো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব বাড়াতে জাপানের অঙ্গীকার ২০০৬ সালের ২৮ অক্টোবর কার দুর্বলতায় তাণ্ডব চলেছে, প্রশ্ন জামায়াত আমিরের বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরামর্শক নিয়োগে মাত্র আট দিনের সময় সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় ও তেল শোধনাগারে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা সানজিদাদের বিদায় নিশ্চিত করে সেমিফাইনালে কৃষ্ণা-সুমাইয়ারা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলা, আটক ১
  • কেন্দ্রীয় ড্যাব নেতা ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলা, আটক ১

    ধনাগোদা বার্তা || ডেস্ক

    মোঃ নাজমুল হক প্রধান :
    চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কেন্দ্রীয় ড্যাবের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. বশির আহাম্মদ খান-এর ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ষাটনল ইউনিয়নের কালিপুর বাজারে এ ঘটনা ঘটে।
    স্থানীয় সূত্রে জানা যায়, সহকারী অধ্যাপক ডা. বশির আহাম্মদ খান ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের বাসিন্দা এবং রাজধানীর ঢাকা নিউরোসায়েন্স হাসপাতাল-এ কর্মরত। প্রায় তিন বছর আগে কালিপুর গ্রামের ইমরুল কায়েসের বোন শারমিন আক্তার অসুস্থ হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবার ওই মৃত্যুর জন্য ভুল চিকিৎসাকে দায়ী করে আসছিল।
    ডা. বশির আহাম্মদ খান শনিবার ঢাকায় যাওয়ার পথে কালিপুর বাজারে পৌঁছালে ইমরুল কায়েস চিকিৎসক বশির আহাম্মদ খানের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলায় তাকে লোহার বাটখারা দিয়ে আঘাত করা হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

    পুলিশ সূত্র জানায়, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মতলব উত্তর থানা-এ আনা হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

    মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও কাপুরুষোচিত। একজন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী রাজনৈতিক কর্মী ও চিকিৎসকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

    মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসান বলেন, কালিপুর বাজারে চিকিৎসক ডা. বশির আহাম্মদ খানের ওপর হামলার ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে তদন্ত করছি। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী বা পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং এলাকায় পুলিশ নজরদারি জোরদার করা হয়েছে।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)