
স্টাফ রিপোটার ঃ
মতলব দক্ষিন উপজেলার খাদেরগাঁও ইউনিয়ন বাসীসহ সবাইকে শারদীয় র্দুগাপুজা শুভেচ্ছা জানালেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী তরুন সমাজ সেবক মোঃ ইকবাল হোসেন হাওলাদার ।
অনলাইন পোর্টাল ধনাগোগা বার্তার মতলব প্রতিনিধিকে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে তিনি এ শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার, সনাতন ধর্মালম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা, তাই পূজায় সনাতন ধর্মালম্বিসহ সকলকে মিলে মিশে স্ব্যাস্হ বিধি মেনে সার্বজনীন ভাবে এ উৎসবটি উদযাপন করতে আহবান জানান । পরিশেষে তিনি সকলের মঙ্গল কামনা করে সবাইকে শারদীয় দুর্গাপুজার শুভেচ্ছা জানান ।
