
সমির ভট্টাচার্য্য :
চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভার ৫৩৪জন নিবন্ধিত জেলে পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নারায়ণপুর বাজারে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে জাটকা নিধন থেকে বিরত থাকতে পৌরসভার নিবন্ধিত ৫৩৪ জন জেলেদের মাঝে ৪০ কেজি হারে ২১ টন ৩৬০ কেজি চাল বিতরণ করা হয়।
চাল বিতরণের উদ্বোধন করেন নারায়ণপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। উদ্বোধনকালে তিনি বলেন, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জেলার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত মেঘনা নদীর ৭০ কিলোমিটার জাটকা রক্ষায় অভয়াশ্রম বাস্তবায়ন করা হবে। আইন অমান্য করে কোনো জেলে মাছ আহরণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন,টেক অফিসার মতলব দক্ষিণ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মজিবুর রহমান, পৌরসভার সহায়ক কমিটির সদস্য কামরুজ্জামান কাকন মুন্সী, জাহিদ খান বাবু, জমির হোসেন পাটোয়ারী, আলী আক্কাস তালুকদার,খোরশেদ মিয়াজী,মিজানুর রহমান মিয়াজী,, জাকীর মজুমদার,আওয়ামী লীগ নেতা, জাহাঙ্গীর খান, নারায়ণ মজুমদারসহ গ্রামপুলিশ, গণমাধ্যম কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।
উল্লেখ্য; মোট ৫৮৮জন নিবন্ধিত জেলের মধ্যে ৫৩৪ জনের চাল এসেছে। নিবন্ধিত জেলে বিদেশে অবস্থান,পেশা পরিবর্তন,যাচাই ও বাচাই এবং স্মার্ট কার্ডের ভিত্তিতে বিতরণের সকল নিয়ম বহাল রেখে তাদের মাঝে চাল বিতরণ করা হয়। নারায়ণপুর পৌরসভার কার্যক্রম শুরু হওয়ার পর দ্বিতীয় ধাপে জাটকা নিধন থেকে বিরত থাকতে নিবন্ধিত জেলেদেরকে ভিজিএফ এর এ চাল বিতরণ করা হলো।
ক্যাপশন ছবিঃ মতলবের নারাযনপুর পৌরসভার নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করেন পৌর প্রশাসক ফাতিমা সুলতানা ও সহায়ক কমিটির সদস্য এবং চাল গ্রহিতা।
