
সমির ভট্টাচার্য্য ঃ
আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক মোঃ জাকির হোসেন প্রদানিয়া প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ।
গত ৩০ শে সেপ্টেম্বর দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে আলোচনা ও কৌশল বিনিময়ে করেন । এ সময় তিনি আগামী ১৭ই অক্টোবর জেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে সকলের প্রতি আহ্বান জানান । তিনি আরো বলেন আমি নির্বাচিত হলে আপনাদের সকলের সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা আরো গতিশীল করতে আপনাদের ভোট ও সহযোগিতা কামনা করছি।
এ সময় তিনি উপজেলার খাদরগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য পদপ্রার্থী শহীদ মিয়াজী ২ ওয়ার্ড সদস্য তাপস সরকার ও সংরক্ষিত মহিলা প্রতিনিধি ও খাদেরগাও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জোহরা আক্কাসের সাথে কুশল বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন হাজিগজ্ঞ উপজেলার ৩ নং কালচু উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক হোসেন প্রধান , আওয়ামী লীগ নেতা আলী আক্কাস মিয়াজীসহ সফরসঙ্গীরা।
