
সমির ভট্টাচার্য্য ঃ
মতলবের কলাদী গোপাল বিশ্বাম্বর (হরিসভা) মন্দিরে
শারদীয় দুর্গাপূজা পূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয় ।
৪ অক্টোবর বিকাল ৫টার সময় হরিসভা মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি সৈকত সাহার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অপু সাহার সঞ্চালনায় বস্ত্র বিতরণ করেন কলাদী হরিসভা মন্দিরের সভাপতি পিতোষ সাহা । এ সময় তিনি বলেন সনাতন ধর্মালম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা এই পূজা উপলক্ষে আমরা অসহায় দরিদ্র পরিবারদের হাতে বস্ত্র তুলে দিতে পেরে আমরা আনন্দিত এ প্রচেষ্টা আমাদের চলমান থাকবে ।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক বাসুদেব সাহা, সহ সভাপতি আশিষ সরকার, বলাই সাহা,প্রবাসী গৌরনিতাই সংঘের সভাপতি সুদর্শন দাস, সাধারন সম্পাদক উৎপল চন্দ, রাম বিশ্বাষ, সত্যজিত সাহা, সিমান্ত সাহা প্রমুখ ।
এ সময় সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন হরিসভা মন্দির দুর্গাপূজা কমিটির সভাপতি সৈকত সাহা ও সাধারণ সম্পাদক অপু সাহা ।
