শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • বিনোদন
  • দেড় কোটি টাকার ক্ষতি, ছারপোকা ব্যান্ডের জিডি
  • দেড় কোটি টাকার ক্ষতি, ছারপোকা ব্যান্ডের জিডি

    ধনাগোদা বার্তা.

    ধনাগোদা বিনোদন ডেস্ক

    এক বছরের বেশি সময় ধরে ‘ছারপোকা’ ব্যান্ডের ইউটিউব চ্যানেল গায়েব। কোনোভাবেই এটি খুঁজে পাওয়া যাচ্ছে না। চ্যানেলটির তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠান বঙ্গ থেকেও কোনো সদুত্তর পাচ্ছেন না ব্যান্ডের সদস্যরা। তাই বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন তারা।

    গত সোমবার (১ নভেম্বর) রাজধানীর হাতিরঝিল থানায় জিডি করেন ছারপোকার সদস্য ইমরান হোসেন রাহাত। জিডি নম্বর ৫৩। এতে উল্লেখ রয়েছে, গত ২০১৮ সালের ৫ মে ‘ছারপোকা’ ইউটিউব চ্যানেল ম্যানেজ, এসইও, আর্নিং ম্যানেজ, মনিটাইজেশন এবং চ্যানেল সিকিউরিটিসহ আনুসঙ্গিক বিষয়ের জন্য ইব্রাহিম মোহাম্মদ (ডেপুটি ডিড বঙ্গ স্টুডিও) ও মুশফিকুর রহমান (চিফ অব কন্টেন্ট)-এর মাধ্যমে বঙ্গ হোল্ডিংস প্রাইভেট লিমিটেডের সঙ্গে ব্যান্ডটির চুক্তি স্বাক্ষরিত হয়। এর তত্ত্বাবধানে ছিলেন ক্যারেল কুইপারী (চিফ অপারেটিং) আহাদ মোহাম্মদ (সিইও)। চুক্তি সম্পাদনের পর চ্যানেলটির সব রকম এক্সেস বঙ্গ’র নিকট ‘ছারপোকা’ হস্তান্তর করে এবং বঙ্গ সেটি পরিচালনা শুরু করে।

    কিন্তু ২০২০ সালের ২০ মে থেকে ইউটিউবে ‘ছারপোকা’ ব্যান্ডের চ্যানেলটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এ নিয়ে ব্যান্ডের পক্ষ থেকে বঙ্গ’র সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উপযুক্ত জবাব পায়নি তারা।

    সাধারণ ডায়েরি থেকে আরও জানা যায়, চ্যানেলটিতে ‘ছারপোকা’র নিজস্ব অর্থায়নে ৫০টি মিউজিক্যাল কন্টেন্ট ছিলো। যার আনুমানিক নির্মাণ মূল্য ৮০ লাখ টাকা। ৭ লাখ সাবস্ক্রাইবারের চ্যানেলটির বাজার মূল্য নূন্যতম ২০ লাখ টাকা। চ্যনেলটি না থাকায় আরো ৫০ লাখ টাকার ক্ষতি হয় ব্যান্ডটির।

    এ বিষয়ে ‘ছারপোকা’ ব্যান্ডের সদস্য ইমরান হোসেন রাহাত বলেন, “আমরা একাধিকবার বঙ্গ’র সঙ্গে যোগাযোগ করেও কোনো প্রতিকার পাইনি। বরং উল্টো আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে আসছে তারা। তাই আর কোনো উপায় না পেয়ে আমরা আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।’

    তিনি আরও জানান, শিগগিরই তারা সময় বেঁধে দিয়ে আইনি নোটিশ পাঠাবেন। এরপরও কোনো সমাধান না হলে বঙ্গ’র বিরুদ্ধে মামলা করবেন।

    আরও পড়ুন

    উপজেলা প্রশাসনের সহযোগিতায় মতলব দক্ষিণে ‘জুলাই গণঅভ্যুত্থান উপজেলা বিতর্ক উৎসব-২০২৬’ সম্পন্ন
    ডা. শাহ মোঃ মহিবুল্লাহ সৌরভের কবিতা শিরোনামহীন
    জামিন পেলেন শাহরুখপুত্র আরিয়ান
    চাইনা বর্ন বিভেদ ভালোবাসা। “কবি রিতুনুর”
    থানায় চোর দেখে অবাক গরুর মালিক, চোর যে তারই ছেলে সোহাগ!
    অনির্বাণ” লেখক- এস কে রায়হান”
    তোমরা চলেযাবে বলে” লেখক
    ৩০-তম শুভ বিবাহ বার্ষিকী” কাজী কাহফিল অরা (সজল)- শারমিন নাহার”