
মতলব প্রতিনিধি:
মতলব দক্ষিণ উপজেলায় জাতীয়তাবাদী দলের তৃণমূল নেতৃবৃন্দের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। রবিবার (১৪ আগষ্ট) বিকালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়।
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি, অসহনীয় লোডশেডিং ও সব পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোলায় বর্বরোচিত হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী দলের তৃনমূল নেতৃবৃন্দের উদ্যোগে মতলব আদর্শ স্কুল মাঠে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।।
সমাবেশে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুর রহমান বাবু বলেন ,দেশে আজ হাহাকার চলছে লাগামহীন ভাবে বেড়ে চলেছে দ্রব্যমূল্য ও জীবনযাত্রার মান। সরকারের সীমাহীন দুর্নীতির কারণেই দেশ আজ শ্রীলংকার মতো দেউলিয়া হওয়ার পথে। স্বৈরাচারী সরকার পতনের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবো। স্বৈরাচারী শেখ হাসিনার পতন না ঘটিয়ে আমরা রাজপথ ছাড়বো না।
বিক্ষোভ সমাবেশ শেষে মতলব দক্ষিণ উপজেলার জাতীয়তাবাদী তৃণমূল নেতৃবৃন্দ মতলব বাইপাস সড়কে বিক্ষোভ মিছিল করেন।
এ সময় সাবেক ছাত্রনেতা নোমান, সুজন মতলব পৌর যুবদল নেতা আমির খান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব, রেহান উদ্দিন রাজন, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাইদুল ইসলাম শিপলু, পৌর যুবদলের সদস্য রোমান, ছাত্রনেতা ইস্কান্দার মির্জা তুহিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আরিফ এইচ দেওয়ান, মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক রুহুল আমিন সাগর, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাধারন সম্পাদক পারভেজ আলম, নাহিদ তুষার, মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক তুহিন মিয়া, মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক ইশ্রাফিল আলম, ছাত্রনেতা রাসেল প্রধান, ফখরুল, মিঠু দেওয়ান, শরিফ, আরমান মতলব পৌর ছাত্রদল নেতা ফয়সাল খন্দকার, দিপু মিয়াজী, তোফায়েল, আরিফ সহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
