শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • নারায়নপুরে আইসক্রিম কারখানায় ভেজাল বিরোধী অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
  • নারায়নপুরে আইসক্রিম কারখানায় ভেজাল বিরোধী অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য

    মতলব দক্ষিণে বিসমিল্লাহ ট্রেডার্স নামক একটি প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া।

    ক্ষতিকারক ও মেয়াদ বিহীন ফুড কালার, ভেজাল ক্যামিকেল, অন্য প্রতিষ্ঠানের নকল আইসক্রিম তৈরির লেবেলসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ বিসমিল্লাহ্ ট্রেডার্সকে (মদিনা সুপার আইসক্রিম কারখানা) ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অন্য প্রতিষ্ঠানের লেবেল ব্যবহার করে আইসক্রিম ও পানীয় তৈরির কাজে ব্যবহারকৃত মালামাল জব্দ করা হয়। পরে জব্দকৃত অবৈধ মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

    অপরদিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে কাটিং ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের জন্য এবং ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় পাইপ বিনষ্ট করে সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গাজী মো. খোরশেদ আলম ও থানা পুলিশের সদস্যগণ। উপজেলা সহকারী কমিশনার ভূমি সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।