
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন পরিষদের আয়োজনে ৯ নং ওয়ার্ডের মেহরনে স্বাধীনতার সবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ মঙ্গলবার ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেহারণ বাজার এলাকায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নগেন্দ্র চন্দ্র দাস।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বানেস্বর দাসের পরিচালনায় বক্তব্য রাখেন, ৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শ্রী কৃষ্ণ দাস, আওয়ামী লীগ নেতা শরৎ চন্দ্র দাস, ওয়ার্ড যুবলীগের সভাপতি কপিল দাস, সাধারণ সম্পাদক বিশ্বনাথ দাস, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শাওন দাস, সাধারণ সম্পাদক নয়ন দাস প্রমুখ। এসময় ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
