
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে । এ সময় ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান ।
গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চানমিয়া তালুকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি লেয়াকত হোসেন প্রধান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদে চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ , ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি উত্তম কুমার দাস, সফিকুল ইসলাম বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, কোষাধ্যক্ষ আলমগীর পাটোয়ারী, প্রচার সম্পাদক মানিক ভৌমিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ডাঃ ওমর ফারুক উকিল, ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি কিশোর কুমার পাল লিটন, সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারী, মায়েরগাঁও উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি জয়নাল আবেদীন, শ্রমিক লীগের সভাপতি মালেক মিয়া, যুবলীগ নেতা গোবিন্দ ঘোষ, দীপংকর ঘোষ, নান্টু দাস, শফিকুল ইসলাম মিয়াজি, ছাত্রলীগ নেতা কাউসার আলম, শাওন প্রধানসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন । অনুষ্ঠান প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি শফিউল্লাহ ।
