• প্রচ্ছদ
  • জাতীয়
  • প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন
  • প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

    মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে নিজের পদত্যাগের সিদ্ধান্তের কথা জানান। ইশরাক হোসেন বলেন, আজকের দিন থেকেই আমি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছি। তিনি বলেন, আমার মূল লক্ষ্য এখন ঢাকা-৬ আসনসহ আশপাশের এলাকায় মাদক নির্মূল এবং জাতীয় জনজীবনের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করা। আমার এই প্রস্তাব প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন এবং আমাকে এলাকায় কাজ করার অনুমতি দিয়েছেন। আমি উনাকে বলেছি পুরো সময়টাতে ঢাকা-৬ আসন, পার্শ্ববর্তী এলাকা, পরবর্তীতে আরও যদি এলাকা থাকে সেখানকার মাদক নির্মূল এবং আমাদের জাতীয় জনজীবনের অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। তিনি বলেছেন, ঠিক আছে যাও, এলাকা ঠিক কর, এলাকায় কাজ কর।’।

    গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে আগ্নেয়াস্ত্র নিয়ে অংশ নেওয়া প্রসঙ্গে ইশরাক হোসেন বলেন, যদি ওই অভিযানের মাধ্যমে আমার কোনো ভুল হয়ে থাকে বা কেউ আঘাত পেয়ে থাকেন, তবে আমি দুঃখপ্রকাশ করছি। তবে আমি বিশ্বাস করি, ওইদিন আমি কোনো অন্যায় করিনি। নিজের নিরাপত্তার খাতিরেই অস্ত্র হাতে নিতে হয়েছিল, যা পরবর্তীতে আর দৃশ্যমান ছিল না। স্থানীয় বাসিন্দারা এতদিন ভয়ের কারণে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায়নি। আমি তাদের অভয় দেওয়ার চেষ্টা করেছি এবং উদ্দেশ্য ছিল অভিযুক্তদের আইনের হাতে সোপর্দ করা। আমি কেবল আমার নিরাপত্তার জন্য আমার হাতে অস্ত্রটা যতটুকু সময় প্রয়োজন ততটুকু রেখেছিলাম, পরবর্তীকালে সেটি আর দৃশ্যমান হয়নি’—বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, ‘শুরু থেকেই আমাদের উদ্দেশ্য ছিল একটাই যে আমরা তাদেরকে আইনের হাতে তুলে দেবো, পুলিশের হাতে সোপর্দ করব, কোর্টের মাধ্যমে তাদেরকে শাস্তির মুখোমুখি করা হবে। স্থানীয় বাসিন্দারা ভয়ে মুখ খোলে না বহু বছর, যারা ওখানে বাস করেন। কারণ এদের কাছে অস্ত্র রয়েছে, অর্থ রয়েছে এবং তারা যেকোনো কিছু করতে পারেন, সে কারণে এখানকার স্থানীয় বাসিন্দারাও মুখ খোলেন না।

    ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিতভাবে মাদক দিয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের চক্রান্ত চলছে। আধিপত্যবাদী শক্তি ড্রোন ব্যবহার করে কাঁটাতারের ওপার থেকে মাদক পাঠাচ্ছে বলেও তিনি দাবি করেন। উল্লেখ্য, শনিবার অস্ত্র হাতে রাজধানীর গেন্ডারিয়ায় তার মাদকবিরোধী অভিযানে নামার ঘটনাটি ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। তিনি আরও বলেন, ‘আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় বার বার বলেছি যে, পরিকল্পিতভাবে বাংলাদেশের অভ্যন্তরে মাদক প্রবেশ করানো হচ্ছে।

    সংবাদ সম্মেলনের নির্ধারিত সময়ের আগেই শত শত নেতাকর্মীর উপস্থিতিতে জাতীয় প্রেস ক্লাবে আসেন ইশরাক হোসেন। এর আগে সোমবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানিয়েছিলেন। পদত্যাগের সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির সমীকরণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।

    আরও পড়ুন

    শাহজালালে এক সপ্তাহে ১১ অভিযান: জব্দ বিপুল পরিমাণ পণ্য
    সংবিধান সংশোধনীতে বিরোধী দলের সহযোগিতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
    জাপানে বাংলাদেশি কর্মী পাঠানোর সুযোগ
    শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন পেল প্রস্তাব
    কক্সবাজার বিমানবন্দরে প্রথম বোর্ডিং ব্রিজের ব্যবহার শুরু
    ফ্লাইট বন্ধের প্রভাবে যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
    পারস্পরিক শ্রদ্ধায় সব দেশের সঙ্গে বন্ধুত্ব চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
    ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে