শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচরে মুজিব কেল্লা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইমচরে মুজিব কেল্লা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন।

    ধনাগোদা বার্তা.

     

    মোঃ হোসেন গাজী।।

    মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ৫০টি মুজিব কেল্লা, ৮০টি বন্যা আশ্রয়কেন্দ্র ও ২৫টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রেরও উদ্বোধন করেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

    বৃহস্পতিবার ১৩ অক্টোবর দুপুরে সারা দেশের ন্যায় হাইমচর উপজেলা ১ নং গাজীপুর মনিপুর কুতুবপুর মুজিব কেল্লা উদ্বোধন করা হয়েছে।

    এসময় উপস্থিত ছিলেন গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী, ইউপি সচিব নির্মল পাল, ইউপি সদস্য হাবু রাড়ি, গাজীপুর ইউনিয়নের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    গাজীপুর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান গাজী বলেন, বন্যাপ্রবণ ও নদীভাঙন এলাকা। দুর্যোগঝুঁকি হ্রাসে বন্যাপীড়িত দরিদ্র জনগোষ্ঠীর জন্য মুজিব কিল্লা বিশাল ভূমিকা রাখবে। এছাড়া মুজিব কেল্লায় স্বাভাবিক সময়ে শিক্ষা কার্যাক্রম পরিচালনা ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠান হিসেবে ব্যবহার করা যাবে।

    সরজমিন গিয়ে দেখা যায় সাধারণ কৃষি জমির চেয়ে প্রায় ১১ ফুট উঁচুতে পুরনো মাটির এ কেল্লার ওপর নির্মিত ভবনের প্রথম ফ্লোরে ও ছাদে ৫০০ পরিবারের মানুষ একত্রে আশ্রয় নিতে পারবে। গবাদি পশুর জন্য ৫৫৮ বর্গমিটারের শেড রয়েছে। থাকছে বাথরুম সুবিধাসহ সুপেয় পানির ব্যবস্থা। এছাড়া ভবনে রয়েছে বিদ্যুৎ ও সোলার সিস্টেম সুবিধা। এতে স্বাভাবিক সময়ে এসব কেল্লায় শিক্ষা কার্যক্রম পরিচালনা, খেলার মাঠ ও হাট-বাজার হিসেবে ব্যবহার করা হবে।

    তিনি আরো বলেন গাজীপুরে আরও একটি সরকারি স্কুল ও আশ্রয়ান প্রকল্পে কমিটি ক্লিনিকের বরাদ্দের আবেদন যে,মাননীয় এমপি মহদয়।গাজীপুর ইউনিয়ন বাসী আপনার মত শেখ হাসিনার বিশ্বস্ত এমপি পেয়ে বসতি গড়ার স্বপ্ন দেখছে।তাই বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন উপরুক্ত আবেদন করেন গাজীপুর ইউনিয়ন বাসি।

    বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গাজীপুর ইউনিয়ন বাসির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজী।।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।