শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • বহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে প্রাননাশের হুমকি থানায় জিডি
  • বহরী উচ্চ বিদ্যালয়ের সভাপতিকে প্রাননাশের হুমকি থানায় জিডি

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি ঃ

    মতলব দক্ষিণ উপজেলায় ‘বহরী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে পূর্ব শত্রুতার জেরে প্রাণনাশের হুমকি প্রদানের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে । এ ব্যাপারে গত ১ আগষ্ট সোমবার রাতে ওই ব্যক্তি ওই ইউপি সদস্যের বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

    অভিযোগকারী ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম (৪২)। তাঁর বাড়ি উপজেলার বহরী এলাকায়। তিনি ওই এলাকায় অবস্থিত বহরী উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন কামাল গাজী (৪০)। তিনি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ।

     

    ওই জিডিতে মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, উপাদী উত্তর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল গাজী তাঁর (রফিক) কাছ থেকে গত নির্বাচনের আগে ৫ লাখ ৬০ হাজার টাকা ধার নিয়ে ওই টাকা ফেরত দেননি। টাকা লেনদেনের বিষয়টিকে কেন্দ্র করে এবং পূর্ব শত্রুতার জেরে তাঁর সঙ্গে ওই জনপ্রতিনিধির দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ও মনোমালিন্য চলে আসছে। এ নিয়ে তাঁদের সঙ্গে বেশ কয়েকবার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়।

    তিনি আরও অভিযোগ করেন, গত ৩১ জুলাই রোববার রাত ১০টায় কামাল গাজী ও তাঁর লোকজন নিয়ে রফিকুল ইসলামের বাড়ির সামনে এসে তাঁকে অশ্লীল ভাষায় গালাগাল করেন।

     

    একপর্যায়ে তাঁরা তাঁর বসতঘর ও মাছের খামারে মাদকদ্রব্য রেখে গোয়েন্দা পুলিশ দিয়ে তাঁকে ফাঁসিয়ে গ্রেপ্তার করানোর হুমকি দেন। এ ছাড়া তাঁরা তাঁকে নানা ভাবে ভয়ভীতি দেখান ও হুমকি-ধামকি দেন। এ সময় তিনি চিৎকার করলে আশপাশের লোকজন সেখানে জড়ো হন। অবস্থা বেগতিক দেখে তাঁরা সেখান থেকে চলে যান। যাওয়ার আগে সবার সামনে তাঁরা তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেন।

     

    এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এ আমাকে রাজনৈতিক ভাবে হ্যায়প্রতিপন্ন করার জন্য অপপ্রচার চালাচ্ছে কামাল গাজী গংরা অভিযোগের ব্যাপারে ইউপি সদস্য কামাল গাজীর মুঠোফোন নম্বরে আজ ২ আগষ্ট মঙ্গলবার একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এ ব্যাপারে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, ওই ইউপি সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে থানায় গতকাল জিডি করেছেন ওই অভিযোগকারী। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।