শিরোনাম
ভিয়েতনামের লং থান বিমানবন্দরে সপ্তাহে ৩৬৬ ফ্লাইট চালুর পরিকল্পনা রমজানে ভোজ্য তেলের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তরুণ নিহত ৬৩ বছর আকাশপথের যাত্রীসেবায় ৮৩ বছর বয়সে অবসরে ক্যারল ফেয়ার সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়াল সালামএয়ার আইইডিসিআর কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধরের অভিযোগ মাদারীপুরে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ প্রবৃদ্ধির ফাঁদ ও বাংলাদেশের অর্থনীতি: উত্তরণের উপায় কী? সৌদি আরবে ফ্লাইট বন্ধে ১০০ কোটি টাকা লোকসানের মুখে এয়ারলাইনস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • বিএনপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগর যেতে হবে —-আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন
  • বিএনপি ক্ষমতায় না আসলে সকলকে বঙ্গোপসাগর যেতে হবে —-আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল হক:
    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, আগামী নির্বাচনে যেকোন মূল্যে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। না হলে দেশ ও দেশের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এবং আমি আপনি কেউই ভাল থাকবো না। বৃহস্পতিবার বিকালে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ২নং ওয়ার্ড বেগমপুরে যুবদল নেতা ইব্রাহিম প্রধানের বাড়িতে বিএনপি অঙ্গসহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত ৩১দফা বাস্তবায়নে ঘরে ঘরে জনে জনে কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
    ড. জালাল উদ্দিন আরো বলেন, আমি আমার জন্য ভোট চাইতে আসি নাই। আমি আজকে মা বোনদের কাছে আসছি ধানের শীষে ভোট চাইতে। আপনারা সবাই আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমার নেতা তারেক রহমানকে ক্ষমতায় আনবেন। তাহলে আমরা সবাই ভাল থাকব। আমাদের বাংলাদেশ ভাল থাকবে। আমি মনোনয়ন পেলাম কি পেলাম না আমি এমপি হলাম কি হলাম না তাতে কিছু যায় আসে না। কিন্তু বিএনপি ক্ষমতায় না আসলে বঙ্গবসাগরে যেতে হবে আমাদের। এ ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা হবে না। কারণ আমাদের তিন দিকে একটি দেশ অবস্থিত। তাই আমি চাই বিএনপিকে আপনারা ক্ষমতায় আনুন।
    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার। বিএনপি নেতা আঃ হান্নান প্রধানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজিব আল ফালাকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফায়েল পাটোয়ারী, উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা সরকার, ইডেন মহিলা কলেজের ছাত্রী আনিকা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ মুন্সি, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, বিএনপি নেতা নাছির উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী।
    আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী সোহেল পাটোয়ারী, মৎস্য বিষয়ক সম্পাদক মহিন সরকার, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, যুবদল নেতা ইব্রাহিম প্রধান, যুবদল নেতা ইফাদ বিন ছাত্তার, সুজাতপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক সজিব পাটোয়ারী, যুবদল নেতা রতন প্রধান প্রমুখ।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)