
স্টাফ রিপোর্টার ঃ মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান সরকার এর আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
উল্লেখ্য তিনি ২০২০ সালের ৭ জুলাই মতলব বাজার শাহী জামে মসজিদে ঘুমস্ত অবস্থায় সকাল ৯টায় মৃত্যুবরন করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে সহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনীগ্রহী রেখে গেছেন।
ব্যক্তি জীবনে সৎ, মেধাবী, পরিশ্রমী ও সফল মানুষ ছিলেন বাইশপুর এর কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সরকার।
তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে সকল মতলব দক্ষিণ উপজেলার সকল মুক্তিযোদ্ধা, প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব, মেজ ছেলে কাউন্সিলর সারোয়ার সরকার লিখন, ছোট ভাই আনোয়ার সরকার ও তার আত্মীয় স্বজনসহ সর্বস্তরের লোকজন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। সেইসাথে তাঁর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছে।
