শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মতলব দক্ষিণে বিক্ষোভ মিছিল
  • ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মতলব দক্ষিণে বিক্ষোভ মিছিল

    ধনাগোদা বার্তা.
    ক্যাপশন: মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ মিছিলের একাংশ।

    মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের বিক্ষোভ মিছিল 

    মতলব দক্ষিণ প্রতিনিধি

    মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের আয়োজনে ভারতের ক্ষমতাসীণ বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) নিয়ে অশালীন ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ ১০ জুন শুক্রবার বাদ জুম’আ শেষে মতলব বাজার শাহী জামে মসজিদ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মুখে শেষ হয়।

    বিক্ষোভ মিছিল পূর্ব মুহুর্তে মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের কোষাধ্যক্ষ মোঃ সিফাত উল্লাহ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব শাহী জামে মসজিদের খতিব ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা কবির আহমেদ, উপজেলা জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মোর্শেদুল আলম সিরাজী, মতলব দক্ষিণ ইমাম উলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আশিকুর রহমান জিসান, মতলব থানা জামে মসজিদের খতিব মাওলানা বায়েজীদ হোসাইন সালেহী, নিউ হোস্টেল জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাত হোসেন, পূর্ব কলাদী আল মদিনা জামে মসজিদের খতিব মাওলানা রিয়াজুল ইসলাম প্রমুখ।

    বিক্ষোভ মিছিল শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মতলব শাহী জামে মসজিদের পেশ ইমাম ও সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা কবির আহমেদ। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, সুধীজন, ইমামগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) নিয়ে অশালীন ও অবমাননাকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের নিকট রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রস্তাবের দাবী জানান।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।