
সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিণে খাদেরগাঁও ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গত ২৯ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১১টায় ইউনিয়নের ৪শ’ ৩৫ জন জেলে পরিবারের মাঝে ৪০ কেজি করে চাল বিতরণ করা হয়। চলতি বছর মার্চ মাসের এ চাল বিতরণের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার।
এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মানসী সাহা, প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ প্রধান, ইউপি সদস্য আব্দুল মতিন প্রধান, শামীম মিয়াজী,জসিম উদ্দিন,সংরক্ষিত মহিলা সদস্যসহ অন্যান্য ইউপি সদস্যরা।
এছাড়াও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে ৫৮১ জন নিবন্ধিত জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে । চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মামুন মৃধা। প্যানেল চেয়ারম্যান সফিকুল ইসলাম, ইউপি সদস্য ভরত চন্দ্র দাস ( সাধু) প্রমুখ।
ক্যাপশন: মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করছেন ইউপি সদস্য ভরত চন্দ্র দাস (সাধু) ।
