
সমির ভট্রচার্য্য :
মতলব দক্ষিনে প্রতিপক্ষের আঘাতে আব্দুল মালেক নামে (৭৫) বছর বয়েসী এক বৃদ্ধ নিহত হয়েছে । এ ঘটনাটি ঘটেছে উপজেলার নায়েরগাঁও দক্ষিন ইউনিয়নের ঘোড়াদারী গ্রামে ।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায় গত ১৫ জুন রাত সার ৮টায় সময় ঘোড়াদারী তিন রাস্তার মোরে টেমাই খান বাড়ীর নুরুল ইসলামের আঘাতে ঘোড়াদারী আলাউদ্দিন প্রধানীয়া বাড়ীর মৃত আব্দুল করিমের ছেলে মালেক প্রধান মাটিতে পরে যায়। এ সময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়। আহত আব্দুল মালেককে পরিবারের লোকজন প্রথমে নারায়নপুর আধুনিক হাসপাতালে পরে মতলব দক্ষিন উপজেলা স্ব্যাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে তিন মেয়ে ও অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন ।
আব্দুল মালেকের মেয়ের জামাই মোঃ রনি বলেন ঘোড়াদারী তিন রাস্তার মোরে আমার সাথে খান বাড়ীর হজু খানের ছেলে জামাল খানের সাথে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটি এক পর্যায়ে নুরুল ইসলাম খান এসে দুইজন আমাকে মারধর করে এ সময় আমার শশুর আঃ মালেক এগিয়ে এলে নুরুল ইসলাম তাকে নুরুল ইসলাম সজোরে ধাক্কা মারলে তিনি পাকা রাস্তায় পরে গিয়ে মাথায় আঘাত পায় । তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষনা করেন । এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে । এ বিষয়ে নুরুল ইসলামের বাড়ীতে দেখা যায় বাড়ীতে তালা দিয়ে সবাই গা ঢাকা দিয়েছে । ময়না তদন্ত শেষে নিহতের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
এ বিষয়ে মতলব দক্ষিন থানার ওসি সালেহ আহাম্মদ বলেন লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
