শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে উত্তেজনা
  • মতলবে চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে উত্তেজনা

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর গ্রামের রবিউল্লাহ প্রধানিয়া বাড়িতে চলাচলের রাস্তায় সীমানা প্রাচীর নির্মাণ করা নিয়ে দুইপক্ষের মাঝে উত্তেজনা বিরাজ করছে। আর এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

    সরেজমিনে জানা যায়, ওই বাড়ির বসবাসরত লোকজন বিল্লাল প্রধানের বাড়ির সামনে দিয়ে চলাচল করত। কিন্তু গত ৫ জানুয়ারি বিল্লাল তার ঘরের সামনের রাস্তা বন্ধ করে দিয়ে বাড়ির পিছন দিয়ে চলাচলের সুযোগ করে দেয়। বিল্লালের ঘরের পিছনে চলাচলের ব্যবস্থা থাকলেও তার পার্শ্ববর্তী ফারুক প্রধান ও মৃত মজুমদার প্রধানের ছেলে প্রবাসী রাজ্জাক প্রধানের স্ত্রী রহিমা বেগম সেই পথে সীমানা প্রাচীর নির্মাণ করে চলাচলের রাস্তাটিকে সরু করে ফেলেন। চলাচলের রাস্তা টি সরু করে ফেলা এবং পূর্বের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন পাশের বাড়ীর মৃত শফিউল্লাহ প্রধানের ছেলে মজিবুর রহমান । অপরদিকে বিল্লাল প্রধান যেন তার বাড়ির সামনে দিয়ে চলাচলের রাস্তাটি উন্মুক্ত করে দেয় এ কারণে তার ভাতিজা শাকিল, হান্নান, ও মেহেদীকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিয়ে আসছে ফারুক প্রধান ও মজিবুর রহমান ।

    বিল্লাল প্রধান বলেন, আমার ঘরের সামনে দিয়ে লোকজন চলাচলের কারণে অসুবিধা হয়। তাই আমি ঘরের পিছন দিয়ে রাস্তা করে দিয়েছি। এখানে মুজিবের কোন জায়গা নেই, সে বিষয়টিকে ঘোলাটে করার চেষ্টা করছে।

    ফারুক প্রধান বলেন, আমি আমার নিজের জায়গায় দেয়াল করেছি। আমরা চাই বাড়িতে চলাচলের রাস্তাটি আগের মতোই থাকুক। কাউকে হুমকি দেওয়ার প্রশ্নই ওঠে না।

    বসতবাড়িতে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি নিয়ে খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর ও ইউপি সদস্য ফজলুল করিম সেলিম বলেন, ওই বাড়িতে চলাচলের রাস্তা নিয়ে উভয় পক্ষের উপস্থিতিতে বৈঠক হয়েছিল কিন্তু কোনো পক্ষই কাউকে ছাড় দিতে রাজি হয়নি বলে সমাধান করা সম্ভব হয়নি।

    বসতবাড়িতে চলাচলের প্রতিবন্ধকতার অভিযোগের প্রেক্ষিতে মতলব দক্ষিণ থানার এসআই হাবিব ঘটনাস্থল পরিদর্শন করেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।