
সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুর জেলা মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী নারায়ননপুর বাজার পেন্নাই সড়কের পশ্চিম পাশে আল-বারাকা সংলগ্ন সরকার ইলেক্ট্রনিক্স এর তত্বাবধানে সিঙ্গার শো-রুমের শুভ-উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ই মার্চ) সকাল সাড়ে ৯টায় ফিতা কেটে ও দোয়া মাহফিলের শেষে উদ্বোধনের মধ্য দিয়ে আত্ম প্রকাশ ঘটে সরকার ইলেক্ট্রনিক শিঙ্গার প্রতিষ্ঠানটির।
মোহাম্মদ সালাউদ্দিন রনির পরিচালনায় সরকার ইলেক্ট্রনিক্স স্বত্বাধিকারী নুরে আলম সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শিঙ্গার প্রতিষ্ঠানের সেলস ম্যানেজার মোহাম্মদ ইসমাইল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এক্সিম ব্যাংক নারায়নপুর শাখা ব্যবস্থাপক খান মোহাম্মদ আনোয়ার হোসেন,৩নং খাদের গাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার। খাদের গাঁও ইউনিয়ন পরিষদ সাবেক প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল হক সেলিম।
শিঙ্গার একটি বহুলভাবে পরিচিত ইলেক্ট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান। সিঙ্গার ইলেকট্রনিক্স লিমিটেড চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুরেরর আল-বারাকায় এক্সক্লুসিভ ডিলার ‘সরকার ইলেকট্রনিকস’-এর শো-রুম উদ্বোধন করা হয়। সেরা মানের পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে বিশ্বখ্যাত ব্র্যান্ডের টিভি, রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন, কিচেন অ্যাপ্লায়েন্সসহ ইলেকট্রনিকস পণ্যের সমাহার থাকবে এই সরকার ইলেক্ট্রনিক্স স্টোরে। উদ্বোধন উপলক্ষে ৭দিনের অপারে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও ফ্রি গিফটসহ বিভিন্ন চমক।
শো- রুম উদ্বোধন কালে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সরকার ইলেক্ট্রনিক্স স্বত্বাধিকারী নুরে আলম সরকার।
এসময় উপস্থিত ছিলেন,খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, বিশিষ্ট সমাজসেবক ওমর ফারুক প্রধানিয়া, সেলিম প্রধানিয়া,শিঙ্গার প্রতিষ্ঠান কুমিল্লা অঞ্চলের এটিএম পদবী প্রাপ্ত জহিরুল হক,শরীফুল ইসলাম, সেলসম্যান রমিজ উদ্দিন,শরীফুল ইসলাম,এনামুল হক জসিম,নারায়নপুর প্রেস ক্লাব সাধারন সম্পাদক মামুন মিয়া, যুবলীগ নেতা রফিকুল ইসলাম । উদ্বোধন কালে উপস্থিত ছিলেন শিঙ্গার ব্র্যান্ডের শতাধিক শুভানুধ্যায়ী গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।
উদ্বোধনের দোয়ার মিলাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ আফজালুর রহমান।
ক্যাপশন ছবিঃ মতলবের নারায়নপুরে সরকার ইলেক্ট্রনিক্সে শিঙ্গার পণ্যের শো-রুম ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি বৃন্দ।
