
মতলব প্রতিনিধিঃ
মতলবের বহরী ইব্রাহিমা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা ওয়াকফ করা নিয়ে চলছে তাল বাহানা এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে ।
জানাযায় মতলব দক্ষিন উপজেলার ৫ নং উপাদী উত্তর ইউনিয়নের বহরী ইব্রাহিমা ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা ২০০১ সালে প্রতিষ্ঠা করেন এলাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী সাইদুর রহমান (রতন) এর পর থেকে মাদ্রাসা ওয়াকফ করে দেওয়ার কথা বলে এলাকার বিভিন্ন জনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা সাহায্য নিয়ে আজ দেব কাল দেব বলে তিনি তাল বাহানা করে আসছে বলে অভিযোগ উঠেছে।
বর্তমানে এ মাদ্রাসায় ও এতিমখানা প্রায় শতাধীক ছাত্র ছাত্রী নিয়ে চলছে শিক্ষা কার্ষক্রম এর মধ্যে অবাসিক ও এতিম ছাত্রের সংখ্যা ৪০ জন। তাদের লেখা পড়া ও খাওয়া খরচ চলে এলাকাবাসীর সহযোগিতায়।
এ বিষয়ে এলাকার খোকন মিজি, উচমান গনীসহ একাধিক ব্যাক্তিরা বলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি কাজী সাইদুর রহমান রতন মাদ্রাসা ওয়াকফ করে দিবে বলে তালবাহানা করেছে এবং মাদ্রাসা পরিচালনা করছে পকেট কমিটি দিয়ে । মাদ্রাসার আয় – ব্যায়ের হিসাব একাকাবাসী জানতে চাইলেও জানানো হয় না । যে কারনে ধীরে ধীরে মানুষ মাদ্রাসা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে । তারা মানুষের কাছ থেকে যে টাকা অনুদান নেয় তার কোন রিসিট দেন না । ওয়াকফ না করার কারনে এ প্রতিষ্ঠানে সরকারী কোন বরাদ্দ আসেনা তাই প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকাবাসী ।
মাদ্রাসর মোহতমামিন মাওলনা নাছির উদ্দিন বলেন প্রতিষ্ঠানের সভাপতি মাদ্রাসা ওয়াকফ করে দেওয়ার কথা বলেছিলেন কিন্তুু তিনি এখন দেম দিচ্ছি করছেন । আগের তোলনায় বর্তমানে ছত্র ছাত্রীর সংখ্যা কম ।
উপাদী উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল গাজী বলেন বিষয়টি আমি লোকমুখে শুনেছি ওনি যদি ওয়াকফ করে দেওয়ার কথা বলে থাকে তাহলে ওয়সকফ করে দেওয়াই ভাল এতে শিক্ষার্থীর লেখাপড়ার মান ও মাদ্রাসার উন্নয়ন হবে ।
এ বিষয়ে মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুক্তিযুদ্ধা কাজী সাইদুর রহমানকে মোবাইল ফোনে পাওয়া যায়নি ।
