
সমির ভট্টাচার্য্য ঃ
মতলবের বিভিন্ন স্হানে সড়ক দুর্ঘটনায় ১০ জন আহত হয়েছে এদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার ঢাকা ও অপর দুই জনকে চাঁদপুর প্রেরন করা হয়েছে ।
হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানাযায় ১১ জুলাই রবিবার ঈদের দ্বিতীয় দিন মতলবে সড়ক দুর্ঘটনায় গুরতর আহত হয়েছে। সকালে উপজেলার নওগাঁও এলাকায় দুটি মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘেষে কাউসার নামে একজন গুরুতর আহত হয়েছে।
বিকেলে ঘিলাতলী এলাকায় মতলব এক্সপ্রেসের সাথে মটর সাইকেলের মুখোমুখি সংর্ঘষে রকির নামে একজন গুরুতর আহত হয়েছে তাদের দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। এছাড়াও ইয়াসিন ও শিশু জুয়েলকে চাঁদপুর প্রেরন করা হয়।
যারা আহত হয়েছে তারা হলেন মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামের কবির হোসেনের ছেলে রাকিব (২১) রাড়ীকান্দি গ্রামের মকবুল হোসেনের ছেলে জুয়েল (৬) দাউদকান্দি উপজেলার ফরেজপুর গ্রামের ইউনুসের ছেলে কাউসার (৩০) মতলব দক্ষিণ উপজেলার দগরপুর গ্রামের আবুল কালামের ছেলে রাসেল (২৫) দশপাড়া গ্রামের শাহ আলমের ছেলে রাকিব ২১ গুরতর আহত হয়েে হাসপাতালে এলে তাদেরকে চিকিৎসা প্রধান করেন ডাঃ রতন কুমার দাস ।
