
সমির ভট্টাচার্যঃ
আজ ৩ জুন মতলব দক্ষিণ উপজেলায় আসছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন ও চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
সকাল ১০ টায় উপজেলার কাশীমপুর পুরন উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে’ ক’ তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করার লক্ষে উপজেলা ট্রাস্কফোর্স কমিটির সভায় উপস্থিত থাকবেন।
