শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন মিলনের দাফন সম্পন্ন
  • মতলবে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন মিলনের দাফন সম্পন্ন

    ধনাগোদা বার্তা.

    মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, কিশোর ব্রাদার্স ক্লাব মতলবের সহ-সাধারণ সম্পাদক এবং মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি মোঃ এমরান হোসেন মিলন গত ৭ নভেম্বর রাত সাড়ে ১১টায় ঢাকার ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহে…………. রাজেউন)।
    মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
    আজ ৮ নভেম্বর সকাল ৯টায় মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
    এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, মরহুমের পরিবারের পক্ষে ছোট ভাই প্রফেসর ইকরাম হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদ হোসেন খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সগার, মতলব ডিগ্রি কলেজ প্রাক্তন ছাত্র/ছাত্রী সমিতির সাধারণ সম্পাদক এসএম সেলিম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সরকার, ১নং ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার পারভেজ, ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম নবী বাদল, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান সরকার প্রমুখ। এ সময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল মৃধাসহ রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসুল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।
    মরহুমের দ্বিতীয় নামাজে জানাজা নিজ বাড়ী উপাদী গ্রামে অনুষ্ঠিত হয়েছে।
    এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ এনামুল হক বাদলসহ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।পরে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
    মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ।

    ক্যাপশন ঃ মতলব দক্ষিণে বিএনপি সিনিয়র সহ-সভাপতি এমরান হোসেন মিলনের জানাজায় মুসুল্লীদের একাংশ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।