
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব উত্তর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৩.৭৪ ক্রিষ্টাল মেথ আইচ ও ৫৩ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ । মতলবে এই প্রথম ক্রিস্টাল মেথ আইস (মাদক) ৩.৭৪গ্রাম ও ৫৩ (তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট মাদকসহ এক জন আসামী আটক করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারী ভোর রাতে উপজেলার মহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল, এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ মাসুদের নির্দেশনায় এসআই সরোজ রতন আচার্য্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ প্রথম শ্রেণীর মাদক ক্রিস্টাল মেথ আইস ৩.৭৪গ্রাম ও ৫৩ (তিপ্পান্ন) পিস ইয়াবা ট্যাবলেট মাদকসহ ফরাজীকান্দি ইউনিয়নের হাজীপুর গ্রামের মৃত মোক্তার হোসেন মোল্লার ছেলে মোঃ রুবেল হোসেন মোল্লা(৩০), পিতা-মৃত মোক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদক মামলায় তাকে পুলিশ স্কর্টের মাধ্যমে চাঁদপুর আদালতে প্রেরন করা হয়েছে। এই প্রথম মতলবে ক্রিষ্টাল মেথ আইচ আটক হওয়ায় সচেতন জনগনের মধ্যে আতংক বিরাজ করছে। এ বিষয়ে অফিসার ইনচার্জ মোহাম্মদ শাজাহান কামাল বলেন ক্রিষ্টাল মেথ আইচ ও ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
ক্রিষ্টাল মেথ আইচ খুব দামি মাদক এক গ্রাম মাদকের দাম ৫০ হাজার টাকা। আমরা আসামীকে রিমান্ডে এনে এর সাথে কারা জরিত তাদের বের করা হবে । মাদক বিরোধী অভিযান আরো জোরদার করা হয়েছে ।
