শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী
  • মতলবে চেয়ারম্যানের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল নবম শ্রেণির ছাত্রী

    ধনাগোদা বার্তা.

     

    সমীর ভট্টাচার্য:

    মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লার হস্তক্ষেপে আজ শুক্রবার দুপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পায় নন্দিখোলা মাদ্রাসার নবম শ্রেণির এক ছাত্রী (১৫)।

    উপজেলা প্রশাসন, ওই ইউপির কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার দুপুরে ওই ইউনিয়নের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে কচুয়া উপজেলা সদরের এক তরুণের বিয়ের আয়োজন চলছিল। বরপক্ষ কনের বাড়ির উদ্দেশে রওনা দিয়ে বাড়ির কাছাকাছি চলে আসে। গোপন সূত্রে খবর পেয়ে ওই ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক ও সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনকে জানান।

    ইউএনওর নির্দেশে লোকজন নিয়ে ওই চেয়ারম্যান ঘটনাস্থলে যান এবং বিয়ের আয়োজন বন্ধ করে দেন। ভেঙে দেন বিয়ের প্যান্ডেলও। খবরটি বরপক্ষের কাছে মুঠোফোনে পৌঁছালে বরপক্ষের লোকজন কনের বাড়িতে না এসে বাড়ি ফিরে যান।

    ওই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, বিয়েটি বন্ধ করার পর মেয়েটিকে সাবালিকা হওয়ার আগে আর বিয়ে দেবেন না বা বিয়ে দেওয়ার চেষ্টা করবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামাও আদায় করেন তার বাবার কাছ থেকে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ।

    এর ফলে একটি মেয়ে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ে। অনিশ্চিত হয়ে পড়ে তার ভবিষ্যৎ। সেই লক্ষ্যে প্রশাসনের সহায়তায় তাঁর ইউপিকে বাল্যবিবাহমুক্ত করার চেষ্টা করছেন। এর অংশ হিসেবে আজ ওই বিয়েটি বন্ধ করেন।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।