
সমির ভট্টাচার্য্যঃ
মতলব দক্ষিণে উপজেলা পর্যায়ে ৫০ তম জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ অনুষ্ঠিত হয় ।
২৮ ফেব্রুয়ারী সোমবার মতলব নিউ হোস্টেল মাঠে স্ব্যাস্থ বিধি মেনে উৎসব মুখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন করে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে ও মতলব জেবি পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আব্দুল আওয়ালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদে চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ, বিশেষ অতিথি মাধ্যমিক কর্মকর্তা আঃ রহিম খান,
এ সময় উপস্থিত ছিলেন মতলব ক্রীড়া সম্পাদক জহিরুল ইসলাম আলেক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু, দগরপুর উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষক মোঃ দুলাল, বোরহান উদ্দিন, বরদীয়া কাজী সুলতান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুর মহাম্মদ, মতলব বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেহানা আক্তারসহ শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী বৃন্দরা ।অনুষ্ঠানের শেষে বিভিন্ন খেলায় বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় ।
