
সমির ভট্টাচার্য্যঃ
চাঁদপুরে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের নির্দেশিকা ২০১৯ এর আলোকে মতলব দক্ষিণ উপজেলা ও পৌরসভা, বিভিন্ন জেলেদের চিহ্নিতকরণ, নিবন্ধন ও জেলে তালিকা হালনাগাদ করণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অধিদপ্তর দপ্তরের আয়োজনে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।
এসময় মতলব দক্ষিণ উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবুল হাসনাত, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস সোবহান, সমবায় কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউ’পি চেয়ারম্যান আব্দুস ছালাম মৃধা (মামুন), নারায়ণপুর ইউ’পি চেয়ারম্যান মোঃ জহিরুল মোস্তফা তালুকদার, নায়েরগাঁও উত্তর ইউ’পি চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মোল্লা, উপাদি উত্তর ইউ’পি চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ প্রধান, পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী, কাউন্সিলর সরোয়ার সরকার লিখন, আবুল বাশার পারভেজসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউ’পি সদস্যগন উপস্থিত ছিলেন।
