
সমির ভট্টাচার্য্য :
মতলব দক্ষিণ উপজলার ঘিলাতলী ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বন দুই শিক্ষার্থীক বহিস্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করছেন উপজলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দাখিল পরীক্ষার হাদীস শরীফ বিষয়ের দিনে তাদের বহিষ্কার করা হয়।
উপজলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালীন কেন্দ্রের বাহির থেকে আসা কাগজ দেখে দুই শিক্ষার্থী পরীক্ষার খাতায় লিখছিলেন। বিষয়টি দুইটি কক্ষের দায়িত্বে থাকা পাঁচ জন শিক্ষক কোন ব্যবস্থা গ্রহণ করেননি। কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি দৃষ্টিগোচর হলে তিনি ওই দুই পরীক্ষার্থী ও দায়িত্বে থাকা শিক্ষকদের বহিষ্কার ও অব্যাহতি প্রদান করেন। অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন উপজেলার উপাদী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আবুল হাসেন, লামচরী উচ্চ বিদ্যালয়ের আমলন্দ গোলদার, সালেহ আহমেদ, দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাঃ শফিকুল ইসলাম, ধনারপাড় দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ রাসেল মিয়া।
এছাড়া বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন নন্দীখোলা ফাজিল মাদ্রাসার মোঃ সাহেদ মিয়া ও কালিকাপুর দাখিল মাদ্রাসার জিসান মুন্সি।
উপজলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন, চলতি দাখিল পরীক্ষায় অসুদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিস্কার ও পাঁচ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
