শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে পারিবারিক অশান্তি ও ঋণগ্রস্থ হয়ে বৃদ্ধর আত্মহত্যা
  • মতলবে পারিবারিক অশান্তি ও ঋণগ্রস্থ হয়ে বৃদ্ধর আত্মহত্যা

    ধনাগোদা বার্তা.

    সমির ভট্টাচার্য্য ঃ

    মতলবে পারিবারিক কলোহের জের ধরে ফজলু মিয়া (৬০) নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল ১৭ জুলাই সকাল ১১ টার দিকে চাঁদপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পারিবারিক অশান্তি ও ধার দেনাসহ বিভিন্ন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে দাবি স্বজন ও এলাকাবাসির। নিহত ফজলু মিয়া নারায়ণপুর পূর্ব বাজারে স্যানেটারি ব্যবসা করতেন।

    জানাযায় মতলব দক্ষিন উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের কাজিয়াারা গ্রামের মৃত ছেরু মিয়া প্রধানের ছেলে ফজলু মিয়া আত্মহত্যা করেন ।
    এ ঘটনায় মতলব দক্ষিণ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। নিহত ফজলু মিয়ার এক ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানা পুলিশ।

    খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার কাজিয়ারা এলাকার মৃত ছেরু মিয়া প্রধানের ছেলে ফজলু মিয়া পারিবারিক অশান্তি ও ধার দেনাসহ বিভিন্ন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে রবিবার সকালে পরিবারের লোকজনের অগোচরে কিটনাশক (কেরির ট্যাবলেট ) খায়। পরে তার ভাগনী দেখতে পেয়ে ডাক চিৎকার দিলে আসপাশের লোকজন এসে উদ্ধার করে প্রথমে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পরে খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে।

    এদিকে মৃত ফজলু মিয়ার চাচা খলিল হাজী জানান, ফজলুর স্ত্রী প্রতিদিন ফজলুর সাথে ঝগড়া-ঝাটি করতো। এতে ফজলু মানষিকভাকে সবসময় হতাশাগ্রস্থ থাকতো। স্ত্রীর অত্যাচার সহ্য করতে না পেরেই ফজলু আত্মহত্যার পথ বেচে নিয়েছে। অনেকেই বলছে ধার দেনার কারনে আত্মহত্যা করেছেন । ফজলু এবার ঈদে গরু বিক্রি করেন সারে তিন লক্ষ আর টাকা ছিল তার স্ত্রী রিপন বেগম কাছে। দেনা শোধ দেওয়ার জন্য টাকা চাইলে তিনি না দিলে তাদের মাঝে ঝগরার সৃষ্ঠ হয় । ওর মৃত্যুর জন্য তার স্ত্রী দায়ী ।

    স্থানীয় ইউপি সদস্য গোলাম রাব্বানী দেওয়ানজী জানান, ফজলু মিয়া ও তার স্ত্রী সবসময় ঝগড়া হতো বলে বাড়ির লোকজন আমাকে জানিয়েছে।

    মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পারিবারিক অশান্তি ও ধার-দেনার কারনে ফজলু মিয়া নামে এক বৃদ্ধ বিষপান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।