
সমির ভট্টাচার্য্যঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার পয়ালী কাদের বক্স মেমোরিয়াল (কেবিএম) উচ্চ বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হলেন ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মিয়াজি।
আজ শনিবার সকালে বিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে জাকির হোসেন মিয়াজিকে কো-অপ্ট সদস্য নির্বাচিত করা হয়।
কমিটির সভাপতি মোঃ মনিরুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নারায়ণপুর ইউপি চেয়ারম্যান মো. জহিরুল মোস্তফা তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোহাম্মদ আলী পাটোয়ারী, দাতা সদস্য মো. নাসির উদ্দীন আহমেদ, অভিভাবক সদস্য প্রতিনিধি মো. সামছুদ্দিন, মো. তাজুল ইসলাম, মো. জসিম উদ্দিন, মো. সেলিম প্রধানীয়া, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রতিনিধি ডলি বেগম, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. ফয়সাল হোসেন, মোহাম্মদ বিল্লাল হোসেন ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি ফারজানা ইয়াসমিন।
নারায়ণপুর ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার তার বক্তব্যে বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি মনোরম পরিবেশের প্রতি সকলের নজর রাখতে হবে।
নবনির্বাচিত কো-অপ্ট সদস্য জাকির হোসেন মিয়াজি বলেন, আমাকে যে সম্মান জানানো হয়েছে, আমি তার প্রতিদান দেয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ্। বিদ্যালয়ের সকল উন্নয়নে আপ্রাণ চেষ্টা করবো।
