
সমির ভট্টাচার্য্য ঃ
মতলব দক্ষিণে উৎসব মূখর পরিবেশে ফর্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) দ্বি বার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে সভাপতি পদে জিসান আহম্মেদ
ও সাধারন সম্পাদক পদে রুহুল আমিন নির্বাচিত হয়েছেন ।
৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মতলব নোভা ডায়াগনষ্টিক সেন্টারে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে । ১২০ জন ভোটারদের মধ্যে ১১৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন । সভাপতি পদে জিসান আহম্মেদ ৭৭ভোট পেয়ে
নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমাম হোসেন বাবু পেয়েছেন ৪১ ভোট সাধারণ সম্পাদক পদে রুহিল আমিন ৬০ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লুৎফুর রহমান
পেয়েছেন ৫৮ ভোট । সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মাজারুল ইসলাম মিলন ।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ১ সম্ভু নাথ রায়, ২ মোঃ রিয়াজ উদ্দিন । নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করেন ওবায়দুর রহমান , সদস্য মোঃ আবুল কালাম আজাদ , নাজমুল হাসান, সঞ্জয় সরকার, শরিফুল ইসলাম , ও মশিউর রহমান ।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা.রাজিব কিশোর বনিক, ডা. মোশাররফ হোসেন, কাউন্সিল আনিছুর রহমান আনু, ডিএসবি জহিরুল ইসলাম, ফাম্মসি ব্যবসায়ী ফিরোজ আহম্মেদ, কামাল দেওয়ান, সাংবাদিক মোশাররফ হোসেন তালুকদার, সমির ভট্টাচার্য্য, আশ্রফুল জাহান শাওলিনসহ গন্যমান্য ব্যাক্তি বর্গরা ।
নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ।
