শিরোনাম
কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ  মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প হাইমচরের দক্ষিণ আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দিলেন মাসুম আখন
  • প্রচ্ছদ
  • Uncategorized >> চট্টগ্রাম বিভাগ >> চাঁদপুর >> মতলব >> রাজনীতি
  • মতলবে ফেক আইডি দিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার
  • মতলবে ফেক আইডি দিয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার

    ধনাগোদা বার্তা.
    মতলব প্রতিনিধি: মতলব দক্ষিণে আবারো ফেক আইডি দিয়ে এক বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক, বৃহত্তর মতলব উপজেলা যুবদলের সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির দুই বারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরুকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপনের মাধ্যমে গত কয়েক দিন ধরে বিভিন্ন ফেক আইডিতে পোস্ট করা হচ্ছে।
    সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে ফেক আইডি ‘মতলবের কিং ও মতলবের আয়নাঘর’ নামের দুইটিসহ একাধিক আইডি থেকে বিএনপি নেতা জাকির হোসেন হিরুর বিরুদ্ধে ‘মতলব পৌরসভায় কর্মরত স্টাফদের গায়ে হাত তোলার অভিযোগ এনে পোস্ট করা হয়। সেই সাথে বিগত দিনে মতলবে কোনো আন্দোলনে ছিলেন না, কিন্তু বর্তমানে বিএনপির সাইন বোর্ড ব্যবহার করছেন’ বলে দাবী করা হয় ওই পোস্টে। এমন অভিযোগের বিষয়টিকে মিথ্যা ও গুজব বলে অভিহিত করেন বিএনপি নেতা জাকির হোসেন হিরু।
    তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতিতে হাতে খড়ি হয়েছে স্কুল জীবন থেকে। এরপর ঢাকা কলেজ, বৃহত্তর মতলব উপজেলা, মতলব দক্ষিণ উপজেলা এবং জেলা বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বর্তমানে রাজনীতিতে দলীয় অভ্যন্তরীন গ্রুপিং এর কারণে আমার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহলের প্ররোচনায় ওই সকল ফেক আইডি থেকে মিথ্যা তথ্য পোস্ট করা হচ্ছে।
    জাকির হোসেন হিরু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজপথে সকল আন্দোলনে স্ব-শরীরে অংশ গ্রহণ করেছি। কিন্তু একটি পক্ষ মতলব পৌরসভার স্টাফদের গায়ে হাত তোলার মতো মিথ্যা প্রচার করে যাচ্ছে। আমি বিএনপির দুঃসময়ে রাজপথে থেকেছি, পালিয়ে যাইনি। সুতরাং এসব গুজব ছড়িয়ে আমার রাজনৈতিক ও পারিবারিক সুনাম নষ্ট করার যে অপচেষ্টা চলছে, তা রাজনৈতিক প্রতিহিংসা ও হীন মানসিকতার বহিঃপ্রকাশ।
    উল্লেখ্য যে, মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তি বিশেষ এর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ফেক আইডির মাধ্যমে পোস্ট করে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরে। এই সকল ফেক আইডির বিরুদ্ধে মতলব দক্ষিণ থানায় একাধিক ভুক্তভোগী ব্যক্তি ডিজিও করেছেন।
    এদিকে স্থানীয় সচেতন মহল বলছেন, এসব ভুয়া আইডির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা জরুরি। এতে শুধু ব্যক্তি নয়, রাজনৈতিক দল ও সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
    জাকির হোসেন হিরো এ বিষয়ে আইনগত পদক্ষেপের ইঙ্গিত দিয়ে বলেন, এই চক্রের বিরুদ্ধে আমি প্রয়োজনীয় আইনি সহায়তা গ্রহণ করব। পাশাপাশি সকলকে অনুরোধ করছি, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনও তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস না করতে।

    আরও পড়ুন

    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের কালিন্দী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে, দিনভর খোঁজেও মেলেনি সন্ধান
    কালিগঞ্জের রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার
    কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ 
    মতলব দক্ষিণে ২,৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার, পৃথক অভিযানে আরও একজন আটক
    দুই কিডনি বিকল ১০ বছরের মাহিন, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা
    নায়েরগাঁও-পেন্নাই সড়কের বেহাল দশা: নারায়ণপুর ব্রিজ সংস্কার, সড়ক প্রশস্তকরণ ও টেকসই উন্নয়নের দাবিতে জনদুর্ভোগ চরমে
    বেড়িবাঁধে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ ; ঝুঁকিতে মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প