
সমির ভট্রাচার্য্য :
মতলব দক্ষিনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৮ জুলাই বিকালে মতলব নিউ হোস্টেল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।
ফাইনাল খেলায় পয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ( বালক ) একাদশ ৩-০ গোলে বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নন্দিখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় (বালিকা) একাদশ ২-০ গোলে বরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাতিমা সুলতানার সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহারের সঞ্চালানায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল মোস্তফা তালুকদার, জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, অফিসার ইনচার্য রিপন বালা, ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আখিঁ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পদক নুরুল ইসলাম সরকার, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন প্রমুখ ।
এ সময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার সাধারন সম্পদক জহিরুল ইসলাম আলেক, নারায়নপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, সহকারি শিক্ষা অফিসার সেলিনা বেগম, মজিবুর রহমান, আঃ হাই, মনির হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা ।
খেলায় রেফারীর দায়ীত্ব পালন করেন স্বপন মিয়া, সহকারী রেফারির দায়ীত্ব পালন করেন ফয়সাল ও শিক্ষক ।খেলায় ধারা বিবরনী দেন নিলক্ষী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন নাহার বকুল, ও ঘিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মামুন মিয়া । খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
ক্যাপশনঃ মতলব দক্ষিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরন করছেন অতিথিরা ।
