শিরোনাম
ভিটিএস ছাড়া বিমানবন্দরে সব যান চলাচলে নিষেধাজ্ঞা নিখোঁজ হওয়ার দুই দিন পর মিলল তাহসিফ সৌরির সন্ধান যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন হুইপ জি কে গউছ মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: আশরাফুর রহমান বাবু যুক্তরাষ্ট্র থেকে গম আমদানিতে দুই প্রতিষ্ঠানের দর যাচাইয়ের সিদ্ধান্ত জাপান সফরে ৪ সমঝোতা স্মারকসহ ৮ চুক্তি সই করলেন প্রধানমন্ত্রী উখিয়ায় ভূগর্ভস্থ গ্যাসের আগুন ৪০ ঘণ্টাতেও অণির্বাপিত, বন্ধ বিদ্যুৎ ফেসিস্টদের সাথে কোন সম্পর্ক রাখা যাবে না : জিয়াউর রহমান জিয়া টানা ৫ বছর সাফল্য: ইবিএলের ১৩ কর্মী পেলেন চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেশের তিন বিমানবন্দরে সোনা চোরাচালান, ধরাছোঁয়ার বাইরে নেপথ্যের নায়কেরা
  • প্রচ্ছদ
  • চাঁদপুর >> মতলব
  • মতলবে মাঈনুল হোসেন খান নিখিলকে ফুলেল সিক্ততায় বরণ করলেন নেতাকর্মীরা
  • মতলবে মাঈনুল হোসেন খান নিখিলকে ফুলেল সিক্ততায় বরণ করলেন নেতাকর্মীরা

    ধনাগোদা বার্তা.

    মোঃ নাজমুল প্রধান
    মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বললেন,, মাঈনুল হোসেন খাঁন নিখিল এমপি,,
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -১৪ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, চাঁদপুরর মতলব উত্তর উপজেলার হরিনা খাঁন বাড়ির কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব মাঈনুল হোসেন খাঁন নিখিল গত ২২ জানুয়ারী বিকালে ঢাকা থেকে নীজ গ্রামের বাড়ি মতলব উত্তরে আগমনের সময় শ্রীরায়েরচর ব্রীজে আসলে দলীয় নেতাকর্মীদরা মোটরসাইকেল শোভা যাত্রায় এসে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। মাঈনুল হোসেন খাঁন নিখিল শ্রীরায়েরচর থেকে বাড়ি পর্যন্ত ফুলে ফুলে সিক্ত হলেন ঢাকা -১৪ আইনের সংসদ মাঈনুল হোসেন খাঁন নিখিল এমপি। এসময় দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্র লীগ ও অঙ্গ সংগঠন, মুক্তি যোদ্ধা, স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক বৃন্দ, দলীয় নেতৃ বৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তার এলাকার জনসাধারণ ও মহিলা নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া শুভেচ্ছা জানান মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা থেকে আগত যুবলীগের নেতৃবৃন্দ। মাঈনুল হোসেন খাঁন নিখিল সন্ধ্যায় তার বাড়িতে আসলে নেতাকর্মীদের উদ্দেশ্য বক্তব্য রাখেন। তিনি জোড়ালো বক্তব্যে দিয়ে বলেন চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ, বাংলাদেশ আওয়ামীলীগ এর প্রেসিডিয়াম সদস্য জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম দলীয় নেতৃবৃন্দের যে নির্দেশনা দিবে ঐ নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। দলকে সুসংগঠিত ও মতলব উত্তর দক্ষিণ উপজেলার যে কোন উন্নয়ন কাজে সহযোগিতা করতে হবে। তিনি আরও বলেন প্রথমে দূর্গাপুর ইউনিয়ন থেকে মাদক নির্মুলের জন্য কাজ শুরু করতে হবে। তার পর সারা মতলবে মাদকের বিরুদ্ধে সকলকে এক সাথে কাজ করতে হবে, কঠিন হুশিয়ারী দিয়ে বলেন, মাদকে না বলুন তাদের বিরুদ্ধে সকলে সোচ্চার থাকুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি ঢাকা -১৪ আসন তথা মতলবের আপামোর জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বক্তব্য শেষে তিনি তার বাবা মার কবর জিয়ারত করেন ও সকল কবর বাসীর রুহের মাগফেরাত কামনা করেন। কবর জিয়ারত শেষে নীজ খাঁন বাড়ি জামে মসজিদে মাগরিব নামাজ বাদ জননেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মতলব উত্তর ও দক্ষিণে সকল চেয়ারম্যান – মেম্বারদের সুস্বাস্থ্যের জন্য দোয়া কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন তার বড় ভাই বীর মুক্তি যোদ্ধা মোজাম্মেল হোসেন খাঁন টগর, উপজেলা ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খাঁন সুফল, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন খাঁন ওপেল, সংসদ সদস্যের পুত্র ঢাকা মহানগর উত্তর ছাত্র লীগের ছাত্র বিষয়ক সম্পাদক মাসরুল হোসেন নাবিল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সহসম্পাদক ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, বিশিষ্ট শিল্পপতি মাসুদুর রহমান কাজল, উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোজাম্মেল হক, বীর মুক্তি যোদ্ধা মজিবুর রহমান,বাগান বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-মামুন, দূ্র্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান প্রধান, ভার প্রাপ্ত সাধারন সম্পাদক রমিজউদ্দিন সহ অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আরও পড়ুন

    চাঁদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ড: জানালা দিয়ে ঢিল ছোড়ার অভিযোগ
    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)