
সমির ভট্টাচার্যঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকগোষ্ঠির মধ্যে এক মাদক বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয় ।
গত ১১ নভেম্বর শুক্রবার বিকেল তিনটায় ঐতিহ্যবাহী নিউ হোস্টেল মাঠে স্থানিয় ক্রীড়াঅনুরাগী ও মতলব বাজার বনিক ও জনকল্যান সমিতির ক্রীড়া সম্পাদক আলমাস প্রধানের আয়োজনে ও থানা পুলিশের সহযোগিতায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠির মধ্যে এক মাদক বিরোধী এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় ব্রাজিল সমর্থক গোষ্ঠিকে ১ – ০ গোলে হারিয়ে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠিজয় লাভ করে ।
খেলায় এক মাত্র গোলটি করেন ওই দলের আক্রমণভাগের খেলোয়ার মো.সোহেল। খেলাটি পরিচালনা করেন মো. স্বপন।
খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) সালেহ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও আল আমিন ক্রীড়াচক্রের সভাপতি এস এম সেলিম সরকার, আল রশিদ ক্লাবের সভাপতি এমদাদ হোসেন খান, কিশোর ব্রাদার্স ক্লাবের সধারন সম্পাদক নজরুল ইসলাম, আল আমিন ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাদল, সূর্য তরুন ক্লাবের সাধরন সম্পাদক ফয়সাল সরকার, ও ক্রীড়া সংগঘক মিজানুর রহমান কাজল, সাংবাদিক রেদওয়ান জাকির, জাহাঙ্গীর আলম , সমির ভট্টাচার্য্য, আশ্রফুল জাহাম শাওলিন, জানেবুল হাসান জনিসহ উভয় দলের কয়েক হাজার সমর্থকরা ।
