
সমির ভট্টাচার্য্য ঃ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর পৌর সভার পয়ালী গ্রামে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে হয়রানীর চেষ্টা করছে পয়ালী গ্রামের প্রভাবশালী ফজলুর রহমান ও মাওলনা সফিকুল ইসলাম গংরা।
সরজমিনে জানাযায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে উপজেলার নারায়নপুর পৌর সভার লেকডা গ্রামের মৃত আব্দুর রশিদের পয়ালী মৌজায় সিএস ১৫১নং বিএস ৫৭৭ নং দাগে পত্রিক ও খরিদ সুত্রে ১৮ শতক জমি নিয়ে প্রায় ৩০ বছর যাবত বিরোধ চলে আসছে । ওই জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে রাতের আধারে জোর পুর্বক ভেকুমেশিন দিয়ে ফসলী জমির মাটি কেটে পুকুর খনন করে এবং পুকুর পাড়ে কিছু ফলজ গাছের চারা লাগায় ফজলুর রহমান । গত ১৬ ফেব্রুয়ারী রাতে কে বা করা ওই গাছের চারা উপরে ফেলে । এরই ধারাবাহিকতায় পুর্বশত্রুতার জের ধরে মৃত আব্দুর রশিদের ছেলে মেহদী হাসান,মোহাম্ম ইসমাইল, মোহাম্মদ এমরান ও মোহাম্মদ মোখলেছুর রহমানকে সন্দেহ জনক আসামী করে মতলব দক্ষিণ থানায় একটি মিথ্যা ও বানোয়াট অভিযোগ দায়ের করেন । নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একাধিক ব্যক্তিরা জানান ফজলুর রহমান যাদের বিরোদ্ধে অভিযোগ করেছে তারা কেউই ঘটনার দিন বাড়ীতে ছিল না । প্রয়োজনে তাদের মোবাইল নাম্বার টেকিং করলেই জানা যাবে কে কোথায় ছিলো। তবে তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে অভিযুক্ত মোকলেছুর রহমান বলেন ঘটনার দিন আমার মা ও ছোট ভাইয়ের স্ত্রী বাড়ীতে ছিল আমরা সবাই ঢাকাতে বসবাস করি ওই সময় কেউ বাড়ীতে ছিল না । ফজলুর রহমান জোর করে আমাদের জমি কেটে জোর পুর্বক পুকুর খনন করায় আমরা আদালতে মামলা করেছি এবং ওই জায়গায় নিষেধাজ্ঞা রয়েছে কিন্তুু তিনি প্রভাব খাটিয়ে জোর করে আমাদের জমি দখল করে আছে। আমরা প্রশাসনে সুদৃষ্টি কামনা করছি । মালমার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত চলছে।
