শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • Uncategorized
  • মতলবে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ
  • মতলবে মুজিব শতবর্ষ ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ

    ধনাগোদা বার্তা.

    মতলব প্রতিনিধি: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। গত ৮ মার্চ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।

    কর্মসূচির মধ্যে ১৭ ই মার্চ সূর্যোদয়ের সাথে সাথে দীপ্তবালা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হবে। এর পর পর উপজেলার সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও ভবনসমূহে যথাযথ মর্যাদার সাথে জাতীয় পতাকা উত্তোলনের জন্য নির্দেশ প্রদান করা হয়। সকাল ৭ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এছাড়াও উপজেলা পরিষদ, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্থানে দিনব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিত তথ্যচিত্র ও ভিডিও ক্লিপস প্রচার করা হবে।

    সকাল ১০ টায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে কেক কাটা ও মিষ্টি বিতরণ এর জন্য সকল প্রতিষ্ঠান প্রধান কে নির্দেশনা দেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী উপজেলার সকল ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট ও সেবায় ২০% ছাড়, ওষুধের দোকানে ১০% ছাড় দিয়ে সেবা প্রদানের জন্য বলা হয়েছে।

    সুবিধাজনক সময়ে উপজেলার মসজিদ-মন্দির এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাবার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় মিষ্টি বিতরণ ও উন্নত মানের খাবার পরিবেশনের জন্য বলা হয়েছে। এছাড়াও মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ ই মার্চ প্রথম ভূমিষ্ঠ হওয়া শিশুকে বিশেষ উপহার প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

    আরও পড়ুন

    বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন
    মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
    আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
    মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন
    বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা
    বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার
    কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে 
    বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত