শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলবে রমজানে কাঁচা বাজারের দর বেড়েছে কয়েকগুণ, বিপাকে নিম্নআয়ের মানুষ
  • মতলবে রমজানে কাঁচা বাজারের দর বেড়েছে কয়েকগুণ, বিপাকে নিম্নআয়ের মানুষ

    ধনাগোদা বার্তা.

     

    সমির ভট্টাচার্য্য ঃ

    বিশ্বের আরব দেশগুলোতে যেখানে রমজান মাস এলেই পণ্যে ছাড় দেওয়া হয় ঠিক উল্টো চিত্র দেখা যায় বাংলাদেশ। রমজান মাসে অতিরিক্ত মুনাফার জন্য পণ্যের দাম বহুগুণে বাড়িয়ে অধিক ব্যবসার আশায় থাকেন অতি মুনাফালোভী ব্যবসায়ীরা।

    পবিত্র মাহে রমজান আরম্ভ হওয়ার কয়েক দিন আগে থেকেই বেগুন, শশা, কাঁচামরিচ, ধনিয়াপাতা, আলু, লেবুসহ বিভিন্ন শাক সবজির দাম বেড়েছে কয়েক গুণ। শুধুমাত্র রমজান মাসকে ঘিরেই এ সকল পণ্যের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি করে বিক্রি করছে মুনাফালোভী ব্যবসায়ীরা।

    বাজারে বিভিন্ন পণ্যের দাম যাচাই করতে ৪ এপ্রিল (মঙ্গলবার) সরেজমিনে মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজার, নারায়নপুর বাজার, নায়েরগাঁও বজার ও মুন্সিরহাট বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে বাজারে ধনিয়া পাতার কেজি ২০০-২৫০ টাকা, বেগুন ৮০-১০০ টাকা, শসা ৬০-৮০ টাকা, লেবু প্রতি হালি ১০০-১২০ টাকা, কাঁচা মরিচ ৬০-৮০ টাকা, গাজর ৪০-৬০ টাকা প্রতি কেজি দরে বিক্রয় করা হচ্ছে। বাজারে কাঁচা শাক সবজির সরবরাহ পর্যাপ্ত থাকা সত্ত্বেও ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাতে এসবের দাম বৃদ্ধি করে ক্রেতাদের জিম্মি করে বিক্রি করে আসছেন।

    মতলব বাজারে আসা উপাদী গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, রমজানে ইফতার ও সেহেরী তে পুষ্টিকর খাবারের প্রয়োজন। কিন্তু বাজারে কাঁচা শাকসবজি সহ অন্যান্য জিনিসের দাম বেড়েছে কয়েক গুণ। নলুয়া গ্রামের মান্নান বলেন, রমজান এলেই বাজারে দ্রব্যমূল্যের ঘোড়ার লাগাম টেনে ধরার জন্য প্রশাসনের মনিটরিং দরকার।

    বাজারের খুচরা বিক্রেতারা জানান তারা পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে বেশী দামে পণ্য কিনেন বলেই বাজারে দাম একটু বেশি।

    এদিকে মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় কাঁচা শাকসবজি সহ অন্যান্য পণ্যের সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ নিম্ন আয়ের মানুষরা।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।