
বার্তা ডেস্কঃ চাঁদপুরের মতলব উত্তরে কোভিড-১৯ প্রতিরোধী গণটিকা কার্যক্রমের শুভ উদ্ধোধন করা হয়েছে।
আজ ২৪/২/২০২২ইং তারিখ বৃহস্পতিবার গণটিকা কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার ইউএনও গাজী শরিফুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা আক্তার, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ এর সহ সভাপতি শহীদুল্লা মাষ্টার, দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোকাররম হোসেন ওপেল।
