শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা
  • মতলব উত্তরে ছেংগারচর পৌরসভার ৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা

    ধনাগোদা বার্তা.

    স্টাফ রিপোর্টার:

    মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরে ৩৮ কোটি ৪ লাখ ৩০ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়ছে।

    ১৬ জুলাই শনিবার দুপুরে পৌরসভা অডিটোরিয়ামে বাজেট ঘোষণা করেন পৌরসভার প্রশাসক এবং সহকারী কমিশনার (ভূমি)মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

    বাজেটে আয় ৩৮ কোটি ৪ লাখের বিপরীতে ব্যায় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লাখ ১০ হাজার টাকা।

    এর মধ্যে রাজস্ব আয় ১ কোটি ৭৬ লাখ এবং রাজস্ব ব্যায় ১ কোটি ৬৪ লাখ ১৫ হাজার টাকা। বাজেট উদ্ধৃত ২৪ লাখ ৭৯০ হাজার টাকা।

    বাজেট অনুষ্ঠানে পৌর প্রশাসক হেদায়েত উল্লাহ বলেন, পৌরবাসীর উপর ধার্য্যকৃত পৌর কর নিয়মিত পরিশোধ করবেন এবং সেবা নিবেন। যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন আমি পৌরবাসীর সেবা করতে প্রস্তুত।

    বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত, বরেন্য অর্থনীতিবিদ ড.শামসুল আলম।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নূরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস ,উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান।

    ছেংগারচর পৌরসভার প্রশাসক মো. হেদায়েত উল্লাহর সভাপতিত্বে ও পৌর সচিব আবু সূফিয়ানের পরিচালনায় আরো বক্তব্য দেন – এএসপি (সার্কেল) ইয়াসির আরাফাত, ছেংগারচর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হোসাইন মোহাম্মদ ইয়াছিন,, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, মতলব উত্তর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুব আলম লাভলু, সাংবাদিক ফারুক মোল্লা, ছেংগারচর বাজার পৌর বনিক সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর প্রমুখ।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।