শিরোনাম
বুড়িচংয়ে আলোকিত জগতপুর  বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন মতলব দক্ষিণে শিশু ধর্ষক লুৎফুর রহমান কাজীর ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি। মতলবে এতিম শিশুদের সঙ্গে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদ্‌যাপন বুড়িচংয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার কৃষকদের চিরচেনা সেই দৃশ্য গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাল চাষ হারিয়ে যাওয়ার পথে  প্রতিটি মানুষ একেকটা মাটির প্রদীপ: হরিশংকর জলদাস পোশাকশিল্পে অস্থিরতার পেছনে আওয়ামী লীগের উসকানি: রিজভী শাহজালালে নারী উত্ত্যক্তের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড
  • প্রচ্ছদ
  • মতলব
  • মতলব উত্তরে ডাকাতি সংগঠিত ৫জন ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার
  • মতলব উত্তরে ডাকাতি সংগঠিত ৫জন ডাকাত গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধার

    ধনাগোদা বার্তা.

     

    মতলব প্রতিনিধি ঃ

    চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের তাতুয়া গ্রামের চান মিয়ার বাড়ির অনুমান ৫০ গজ পূর্বে ০৪ নভেম্বর, ২০২২,রাত অনুমান ০২.০০ ঘটিকায় বেড়ীবাঁধের পাকা রাস্তার উপর অজ্ঞাতনামা ৮/১০ জন ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কয়েকটি গাছের গুড়ি রাস্তার উপর ফেলে রাস্তা বেড়ীকেড দিয়ে একটি পিকআপ গাড়ী যাহার রেজি নং ঢাকা মেট্রো-ন- ২১-৩১৬৩ থামাইয়া গাড়ীর গ্লাস ভেঙ্গে ড্রাইভারকে দাড়ালো অস্ত্র দিয়া আহত করে অন্যান্যদেরকে জিম্মি করে নগদ টাকা ও ০৩টি মোবাইল ফোনসেট লুন্ঠন করে নিয়ে যায়।

    উক্ত ঘটনার পরপরই চাঁদপরের পুলিশ সুপার, মোঃ মিলন মাহমুদ, বিপিএম-বার ও অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) জনাব সুদীপ্ত রায় সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) মোঃ মহিউদ্দিন, অফিসার ইনচার্জ, মতলব উত্তর থানা, চাঁদপুর এর নেতেৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) মোঃ আবু হানিফ, সঙ্গীয় এসআই(নিরস্ত্র) মোঃ আব্দুল আউয়াল, এসআই(নিরস্ত্র) মোঃ মোবারক আলী, এসআই(নিরস্ত্র) শ্রী সুজিত চন্দ্র দে, এসআই/ মোঃ আল আমিন ভূইয়া, এএসআই/ মোঃ ইব্রাহিম ও ফোর্সের সহযোগীতায় একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডাকাতি সংগঠন হওয়ার ০৩ দিনের মধ্যে ডাকাতদের সনাক্তকরণসহ গ্রেফতার অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ মোক্তার হোসেন(২৪),পিতা-মোঃ বোরহান উদ্দিন, মাতা-মোসাঃ কুলছুমা বেগম, সাং-উত্তর টরকী, ০৪নং ওয়ার্ড, ২। মোঃ নাহিদ গাজী(২৬), পিতা-মোঃ হান্নান গাজী, সাং-মোহাম্মদপুর ০২নং ওয়ার্ড, মোহনপুর, ৩। শরীফ বেপারী(৩০), পিতা-হান্নান বেপারী, মাতা-মৃত নুজ্জাহান বেগম, সাং-দক্ষিন টরকী, ০৫নং ওয়ার্ড, ১৪নং সুলহাতাবাদ ইউপি। ৪। মোঃ শরীফ(২০), পিতা-মোঃ মহসিন, মাতা-মোসাঃ রাহিমা বেগম, সাং-সাড়ে পাঁচানী ১০নং ওয়ার্ড, ০৯নং জহিরাবাদ ইউপি। ৫। মোঃ হোসেন প্রকাশ ছিডু ছৈয়াল(২৪), পিতা-মোঃ জাকির ছৈয়াল, মাতা-মোসাঃ রহিমা বেগম, সাং-নেদামদী ০৩নং ওয়ার্ড, ০৯নং জহিরাবাদ ইউপি, সর্ব থানা-মতলব উত্তর, জেলা-চাঁদপুরদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ডাকাত মোঃ মোক্তার হোসেন(২৪),এর নিকট হইতে লুণ্ঠিত ০১টি SAMSUNG Galaxy A12 মডেলের এন্ড্রয়েট মোবাইল ফোনসেট, নগদ ১০,০০০/-(দশ হাজার) টাকা উদ্ধার করা হয়। এছাড়াও আসামী মোক্তার এর হেফাজত হইতে অত্র মামলার ঘটনার সময় আসামীগন কর্তৃক ব্যবহৃত একটি চাপাতি, তিনটি বড় লোহার ছুরি ও একটি লোহার তৈরী চাইনিজ কুড়াল উদ্ধার করে জব্দ তালিকা মূলে করা হয়। গ্রেফতারকৃত ০৫জন ডাকাতকে অদ্য ০৭/১১/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। উক্ত গ্রেফতারকৃত ০৫জন ডাকাত অত্র মামলার ডাকাতির ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বেচ্ছায় দোষস্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করিয়াছে। উক্ত ঘটনার সহিত জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ আরো লুন্ঠিত মালামাল উদ্ধার অভিযান অব্যাহত আছে।

    আরও পড়ুন

    ‘সনাতন ভাই ও বোনেরা, আপনারা কোনো দলের নন, এই দেশের মানুষ’ —এমপি জালাল
    মতলব পৌরবাসীকে দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন মেয়র প্রার্থী আশরাফ বাবু
    সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফয়সাল খন্দকারের
    মতলব উত্তর ১৬টি জাল নোটসহ মতলব উত্তরে স্বামী-স্ত্রী গ্রেপ্তার
    চাঁদপুরে আরাফাত রহমান ক্রীড়া চক্র ফাউন্ডেশনের ১০১ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা
    রাষ্ট্রপতির সঙ্গে আতাউর রহমান ঢালীর সৌজন্য সাক্ষাৎ
    ডেংগুতে ডাবের পানির ‘হাইপ’: আসলেই কি অপরিহার্য? যা বলছে মেডিকেল সায়েন্স …তৌহিদ টিটু (আইসিডিডিআরবি)
    ১১ নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন এর মান্দারতলী কেন্দ্রীয় বাইতুল সালাম জামে মসজিদে দোয়া চাইলেন চেয়ারম্যান পদপ্রার্থী ফয়সাল আহমেদ সোহেল।